রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে কঠিন কর্মসূচীতে না যাওয়ার ইঙ্গিত হেফাজতের

দৌলত শওকত , ফটিকছড়ি

কঠিনের পরিবর্তে নিয়ম মাফিক কর্মসূচী ঘোষণা করে ফটিকছড়িতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।

 সভায় ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে স্থান প্রাপ্তদের পরিচিতির পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এছাড়াও রুদ্ধদ্বার এ বৈঠক থেকে দাযেরকৃত মামলা প্রত্যাহার ও কারাবন্দী নেতাদের নি:শর্ত মুক্তি দাবী করা হয়।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল আজিজুল উলুম বাবুনগর (কওমী) মাদ্রাসা মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

সংগঠনের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র নেতারা।

সভাশেষে উপস্থিত সাংবাদিকরা বৈঠকের সীদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে আনুষ্ঠানিক বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করা হয়। পরে বিকাল সাড়ে ৩ টার দিকে সংগঠনের প্যাডে লিখিতভাবে গৃহীত সীদ্ধান্ত জানানো হয়।

এ বিষয়ে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আয়ুব বাবুনগরীর বক্তব্য জানতে চাইলে নেতাদের মুক্তি ও সংগঠনকে শক্তিশালী করতে একাধিক সীদ্ধান্ত গ্রহণ করা হয়েছ উল্লেখ করে বলেন হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। দেশের রাজনীতি ও রাষ্ট্র ক্ষমতা নিয়ে আমাদের কোন উচ্চবিলাস নেই। সুতরাং কাউকে ক্ষমতায় বসানো কিংবা নামানোর ক্ষেত্রে হেফাজত ভূমিকা রাখবেনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর করার অভিযোগ উঠেছে শহিদুল ইসলাম শরীফ মজুমদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর সেই ছেলের...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...