ফটিকছড়ির খিরাম ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধক ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মফিজুল আলম,লালন চাকমা,জসিম উদ্দিন, রমজান আলী,আব্দস শুক্কর,নাঈম উদ্দিন,সাবেকুন নাহার, সামশুন নাহার।
ইউপি সচিব মাহফুজ এলাহীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোহাম্মদ হোসেন সওদাগর,নুরুল আমিন,জাহাঙ্গীর আলম, মোবারক, বাহাদুরসহ আরে অনেকে।
পরে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন চিত্রের প্লেকার্ড তুলে ধরে বিশাল র্যালি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
