বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

উন্নত দেশগুলোতে ভাইরাসের মতো ছড়ায় ইসলাম বিদ্বেষ: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বক্তব্য দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এবারের সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তার্কিস প্রেসিডেন্ট। যার মধ্যে ছিল, অভিবাসীদের প্রতি বিদ্বেষ, ইসলামের প্রতি বিদ্বেষ ও বর্ণবাদ। এছাড়া সমসাময়িক আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তিনি।

এরদোয়ান তার বক্তব্যের এক পর্যায়ে বলেছেন, উন্নত বিশ্বের দেশগুলোয় ইসলামবিদ্বেষ, জাতিগত বিদ্বেষ অনেকটা ভাইরাসের মতো ছড়ায়। আর এগুলো বন্ধে এখনই কার্যকরী ব্যবস্থা নিতে হবে। কারণ বিষয়টি উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে।

এ ব্যাপারে এরদোয়ান বলেছেন, ‘বর্ণবাদ, অভিবাসীদের প্রতি বিদ্বেষ, ইসলামবিদ্বেষ— যেটি ভাইরাসের মতো ছড়ায় বিশেষ করে উন্নত দেশগুলাতে, এটি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।’

তার্কিস প্রেসিডেন্ট জানিয়েছেন, বিদ্বেষমূলক বক্তব্য, মেরুকরণ এবং নিরাপরাধ মানুষের সঙ্গে বৈষম্য করার বিষয়গুলো বিশ্বের সব মানুষের বিবেককে কষ্ট দেয়। তিনি দুঃখ প্রকাশ করে করে বলেন, বিশ্বের অনেক নেতা এসব বিষয়কে উৎসাহ দিয়ে আগুনের সঙ্গে খেলছেন।

এরপর সাম্প্রতিক সময়ে বাকস্বাধীনতার নামে ইউরোপের দেশগুলোতে পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছেন তিনি। এরদোয়ান বলেছেন, এসব হীন কাজে সমর্থন দিয়ে ইউরোপের এ দেশগুলো নিজেদের ভবিষ্যতকেই অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।

এরদোয়ান আরও জানিয়েছেন, জাতিসংঘ, ওআইসিসহ যত আন্তর্জাতিক সংগঠন আছে সেগুলোর সবগুলো ব্যবহার করে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে লড়াই করবে তুরস্ক।

এছাড়া গতকাল থেকে আজারবাইজানের নাগোরনো-কারাবাখে শুরু হওয়া সামরিক অভিযান নিয়েও কথা বলেছেন এরদোয়ান। তিনি বলেছেন, নিজেদের অখণ্ডতার রক্ষার অধিকার আজারবাইজানের আছে এবং সেখানে আজারি সেনারা বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে, সেটিকে সমর্থন জানান তিনি।

সূত্র: ডেইলি সাবাহ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...