রবিবার, ১৬ আগস্ট ২০২৬

জায়গা সংক্রান্ত বিরোধের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষকের

দেওয়া হলোনা মেয়ের বিয়ে

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া

সাতকানিয়া উপজেলায় পারিবারিক জায়গা সংক্রান্ত বিরোধের ঝগড়া থামাতে গিয়ে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জহুর আহমেদ চৌধুরী (৫৭) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

গত রোববার বিকালে উপজেলার ধর্মপুর মুহুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি ঐ এলাকার মরহুম মাস্টার সিদ্দিক আহমেদ চৌধুরীর সন্তান। সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর মুহুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায় , ঘটনার দিন বিকেলে জহুর আহমেদ এর নিজ বাড়ির প্রতিবেশির সাথে দীর্ঘদিন ধরে চলমান জায়গা-জমির বিরোধ নিয়ে ছেলে তোফায়েল আহমেদ এর সাথে বাড়ির সামনে রাস্তায় ঝগড়া শুরু হয়। বিষয়টি শুনে ঘর থেকে বের হয়ে ঝগড়া থামাতে গেলে হঠাৎ তিনি (জহুর) মাটিতে লুটিয়ে পড়ে। পরে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষক জহুরের ছেলে তোফায়েল আহমেদ বলেন, আমি অফিস শেষে বাড়ি ঢুকার আগে রাস্তায় বিনা উস্কানিতে নাসির উদ্দীনের ছেলে মো. সাইমন, ফরিদ উদ্দিনের ছেলে মো. ফয়সাল ও জাহিদ হোসেনের ছেলে মো. তাসহিব পূর্ব বিরোধের জের ধরে আমার সাথে তর্ক লিপ্ত হয়। এক পর্যায়ে তারা আমাকে ব্যাপক মারধর শুরু করে। পরে সাইমনের চাচা মো. বেলাল ও আব্দুল মান্নান দা নিয়ে আমার দিকে তেড়ে আসে। তাসহিব ও ফয়সাল লোহার রড নিয়ে আমাকে মারতে উদ্যত হয়। খবর পেয়ে আমার বাবা ঝগড়া থামাতে গেলে বাবাকেও তারা গাছের বাটাম দিয়ে মারতে যায়। এক পর্যায়ে বাবা মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।

তোফায়েল আরও বলেন, আমরা ২ ভাই ও ৩ বোন। আগামী ৩০ সেপ্টেম্বর আমার ছোট বোনের বিয়ের কথা পাকাপাকি হয়েছে। এজন্য অনেক বাজারও সওদা করা হয়েছে। বিগত তিন বছর আগে বাবার ওপেন হার্ট সার্জারি হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সাতকানিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব বলেন, বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে অংশ নিতে এক দিনের সংরক্ষিত ছুটিও নিয়েছে আমার কাছ থেকে। এ ছাড়া মেয়ের বিয়ের চিঠিও বিলি করছে সারাদিন। অংশ নিয়েছে উন্নয়ন মেলায়। এখন নিজ হাতে বিয়ে দিতে পারলনা মেয়েকে এবং নিজের প্রিয় শিক্ষার্থীদের জেতাতে পারলনা ফুটবলে। এমন মৃত্যু খুবই হৃদয়বিদারক ও বেদনাদায়ক।

স্থানীয় ধর্মপুর ইউনিয়ন (ইউপি)পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু বলেন, পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধে ঝগড়া শুরু হয়। তবে, শিক্ষক জহুর কিভাবে মারা গেছে, তা পরিস্কার করে বলা যাচ্ছে না।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইয়াসির আরাফাত বলেন, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। মৃত শিক্ষকের পরিবার থেকে কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ওসি আরো বলেন, সুরতহাল রিপোর্টে মৃত শিক্ষকের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...