বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের ফাইনালে দুই দলের মিলিয়ে খেলা হলো স্রেফ ২১.১ ওভার। ১০ উইকেটের বড় জয়ে অষ্টম শিরোপা জিতে নেয় ভারত।

অবশ্য শিরোপার নিষ্পত্তি হয়ে গিয়েছিল মোহাম্মদ সিরাজের এক ওভারেই। এক ওভারে চার উইকেট তুলে নিয়ে ধসিয়ে দেন লঙ্কানদের। এরপর উইকেট আরো দুটো। সব মিলিয়ে মাত্র ২১ রানে ৬ উইকেট নেন তিনি। লঙ্কানদের দৌড় থামে ১৫.২ ওভারে মাত্র ৫০ রানে।

ফাইনালের উত্তেজনা এক ওভারেই শেষ করে দেন মোহাম্মদ সিরাজ। এরপর বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। ইশান কিশান ও শুভমান গিল মিলে অনায়াসেই তা নিশ্চিত করেন। ২৬৩ বল বাকি থাকতেই। গিল ১৭ বলে ২২ ও ইশান অপরাজিত থাকেন ১৯ বলে ২৭ রানে।

এর আগে প্রথমে ব্যটিংয়ে নেমে ৫০ রানে অল-আউট হয়ে যায় ভারত। যা ওয়ানডেতে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। আর এশিয়া কাপে যেকোনো দলের পক্ষেই যা সর্বনিম্ন স্কোর। আগেরটা ছিল বাংলাদেশের, পাকিস্তানের কাছে ২০০০ সালে মাত্র ৮৭ রানে অলআউট হয় বাংলাদেশ। বলা যায় বাংলাদেশকে লজ্জা থেকেই মুক্তি দিল শ্রীলঙ্কা।

চতুর্থ ওভারে এসে প্রথম বলেই পাথুম নিশানকাকে ফেরান মোহাম্মদ সিরাজ। ৪ বলে ২ রান করে লোকেশ রাহুলকে ক্যাচ দেন তিনি। এক বল পর সাদিরা সামারাবিক্রমাকেও সাজঘরের পথ দেখান এই পেসার। ০ রানে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি।

আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সামারাবিক্রমা ফেরার ধাক্কা সামলে উঠার আগেই পরের বলে চারিথ আসালাঙ্কাকে হারিয়েছে লঙ্কানরা। এই ব্যাটারকে গোল্ডেন ডাকের স্বাদ দেন সিরাজ।

তৃতীয় ও চতুর্থ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন সিরাজ, যদিও তা হয়নি। তবে পঞ্চম বলে ঠিকই উইকেট তুলে নিয়েছেন তিনি। ধনঞ্জয়া ডি সিলভাকে উইকেট কিপারের ক্যাচ বানান সিরাজ।

পরের ওভারে এসেই পূরণ করেন পাঁচ উইকেটের মাইলফলক। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করেন তিনি। ফেরান ৪ বলে ০ রানে। এ সময় তার বোলিং রেকর্ড ছিল ২-১-৪-৫!

লঙ্কানদের পরবর্তী ধাক্কাটাও দেন সিরাজ। এবার ফেরান আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক কুশল মেন্ডিসকে। ইনিংস সর্বোচ্চ ৩৪ বলে ১৭ রান করে বোল্ড হন মেন্ডিস। ১১.২ ওভারে ৩৩ রানে ৭ উইকেট হারায় লঙ্কানরা।

বাকি কাজটা সারেন হার্দিক পান্ডিয়া। শেষ ৩ উইকেট তুলে নেন তিনি। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রানে অপরাজিত থাকেন হেমান্থ। মেন্ডিস আর হেমান্থ বাদে কেউ আর দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি।

এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। সব প্রস্তুতি থাকার পরও নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি, হঠাৎ বৃষ্টিতে ত্রিশ মিনিট পর শুরু হয় খেলা।

এরপরই বুমরাহর আঘাত। ইনিংসের তৃতীয় বলেই ভাঙেন লঙ্কানদের উদ্বোধনী জুটি। কুশল পেরেরাকে কোনো রান করার আগেই ফিরিয়েছেন এই পেসার। দলীয় সংগ্রহে তখনো কোনো রান যোগ হয়নি।

এইদিন ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নেন সিরাজ। এশিয়া কাপ ইতিহাসে যা দ্বিতীয় সেরা বোলিং ফিগার। ১৩ রানে ৬ উইকেট ছিল আরেক লঙ্কান অজান্তা মেন্ডিসের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...