বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে চালক নিহত, আহত ১০

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে আব্দুর রহমান (৫৩) নামে এক লেগুনা চালক নিহত হয়েছে।

আজ রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো ১০ জন যাত্রী আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত আব্দুর রহমান আনোয়ার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগি ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্র জানা যায়, অর্থনৈতিক অঞ্চলের ম্যাকডোনাল্ড স্টীল কোম্পানির শ্রমিকদের বহনকারী একটি লেগুনা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ডোবায় পড়ে পানিতে পড়ে ডুবে যায়।

এতে ঘটনাস্থলে গাড়ির চালক নিহত হয়। আহত শ্রমিকদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জয়াধর জানান, অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় একজন লোক হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত কয়েক জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

জোরারগঞ্জ থানার উপ পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত গাড়ি উদ্ধারের কাজ চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

আরও পড়ুন

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...