বুধবার, ১৯ আগস্ট ২০২৬

চুরি যাওয়া কাপড়সহ পিবিআইয়ের জালে ধরা ১০ জন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে একটি পোশাক কারখানা থেকে চুরি যাওয়া ১০১ বান্ডেল আমদানি করা কাপড় উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে ১০ জনকে।

নগরীর টেরিবাজার এলাকা থেকে ‘পরিত্যক্ত অবস্থায়’ উদ্ধার করা কাপড়ের সূত্র ধরে এ ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা।

এর মধ্যে শুক্রবার নগরী ও সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা পাঁচজন হলেন- মো. ইউসুফ ওরফে ইউসুফ ভাণ্ডারি ওরফে আবুল কালাম কালু (৫২), মো. আলমগীর (৩৮), সামছুল আলম (৫৩), মাসুদ আলম ওরফে পিচ্ছি মাসুদ (৪৭) ও আরিফুর রহমান চৌধুরী (৪০)।

তার আগে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে আবুল বাশার প্রধান (৫০), মো. ফারুক (৪০), তার ছেলে মো. হৃদয় (২০), মোহাম্মদ মুজিবুল হক (৪৫) ও মো. পারভেজ (২৬) নামে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়; যারা এখন কারাগারে আছেন।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর বিশেষ পুলিশ সুপার নাঈমা সুলতানা জানান, পটিয়া উপজেলার পাচুরিয়া হুলাইন এলাকায় অবস্থিত রপ্তানিকারক প্রতিষ্ঠান বাকারসন্স গ্রুপের ওয়্যারহাউজ থেকে কাপড় চুরির অভিযোগের ছায়া তদন্ত করতে গিয়ে নগরীর টেরিবাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০১ রোল কাপড় উদ্ধার করে পিবিআই।

পরে গার্মেন্টস মালিক কর্তৃপক্ষ সেগুলো তাদের কাপড় বলে শনাক্ত করেন। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই দফায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে পাঁচ জন কারাগারে আছেন এবং কাপড় চুরির সাথে সরাসরি জড়িত অন্য পাঁচ জনকে শুক্রবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর সহকারী পুলিশ সুপার একেএম মহিউদ্দিন সেলিম জানান, এ চক্রটিতে তিনটি পক্ষ আছে। এক পক্ষ সরাসরি চুরির সাথে জড়িত, এক পক্ষ চোরাই মাল ক্রেতাদের সাথে চোরের মধ্যস্থতাকারী এবং অপর পক্ষ চোরাই মালগুলোর ক্রেতা।

এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের এবং চুরি হওয়া আরও ৪৭ রোল কাপড়ের সন্ধানে পিবিআই কাজ করছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক ইলিয়াস খান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

ইনডোর এ্যামেচার ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উম্মোচন

এস এম স্পোর্টিস ইভেন্টজ এর ব্যবস্থাপনায় এবং হাবিব তাযকিরাস...

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ: তিন স্কুলকে ফুটবল দিলেন ক্রীড়া সংগঠক বিপ্লব পার্থ

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী হাটহাজারীর তিনটি...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট...

আরও পড়ুন

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে গ্রান্ড শিকদার হোটেল ব্যবসা করে আসছে। প্রতিদিন এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজ ও কোচিং...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

মিরসরাইয়ে অবৈধ ভারে বালু উত্তোলন: ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২০ হাজার ফুট পাইপ ও ১০ শ্যালো মেশিন ধ্বংসমিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিচট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে...