আনোয়ারা উপজেলার বারখাইনে পাগলা শেয়ালের কামড়ে অন্তত ৯ জন আহত হয়েছেন। এতে করে এলাকায় শেয়াল আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে বারখাইন ইউনিয়নের দক্ষিণ শিলাইগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মোঃ রাজিব(৪২), জান্নাতুল নেছা(৩৭), হাসিনা আক্তার (৬৫), মোঃ হাসেম (৪৯), নেহা (৩৭), জ্যোৎস্না আক্তার (৩২) , নুরুল ইসলাম (৫০)। বাকি দুইজন বাইরে চিকিৎসা নেন।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ফারুক হাসান জানায়, শুক্রবার সকালে বাড়ির সামনের ঝোপ থেকে হঠাৎ ১ টি পাগলা শেয়াল বেড়িয়ে ইয়াকুব মাস্টার বাড়িসহ দুই বাড়ির ৯ জনকে কামড় দিয়ে আহত করে। পরে নতুন করে আরো একজনকে কামড় দিতে গেলে তার হাতে থাকা লাঠির আঘাতে শেয়ালটিকে মেরে ফেলে।
বিষয়টি নিশ্চিত করেন বারখাইন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শামসুল আলম মেম্বার।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) মোঃ ইমরান জানান, সকাল ৭টার দিকে শেয়ালের কামড়ে আহত ৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
