বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

‘সিন্ডিকেট’ ধরতে পারছেন না কেন, প্রশ্ন বাণিজ্যমন্ত্রীকে

চট্টগ্রাম নিউজ ডটকম

খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে সমালোচনার মুখে পড়লেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাজারে ‘সিন্ডিকেট’ রয়েছে দাবি করে তা ভাঙতে কেন তিনি পারছেন না, সেই প্রশ্নও রাখা হয় তার কাছে।

বৃহস্পতিবার সংসদে বাণিজ্য সংগঠন (সংশোধন) বিল পাসের প্রক্রিয়ায় বিরোধী সংসদ সদস্যরা আলোচনার জন্য দাঁড়িয়ে বাণিজ্যমন্ত্রীর সমালোচনা করেন। বাণিজ্যমন্ত্রী উত্থাপিত বিলটি অবশ্য কণ্ঠভোটে পাস হয়।

বিলের আলোচনায় গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, দেশের মানুষ জানে, ঈদের আগে কাঁচা মরিচ, পেঁয়াজ, আদার দাম কতগুণ বেড়েছিল। দেশে আলু পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকার পরেও দাম অনেকটা বেড়ে গেছে।

কারণ একটাই, এখানে সিন্ডিকেট। জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী বলেন, কষ্টে আছে সাধারণ মানুষ। সস্তা আমিষ যেগুলো ছিল, তার দাম অনেক বেড়ে গেছে।

সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যায়। একই দলের রওশন আরা মান্নান বলেন, শুধু দ্রব্যমুল্য বাড়ছে, মানুষ হৈ চৈ করে; আমরা অস্বস্তিতে পড়ি।

জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, গরুর মাংস, ব্রয়লার মুরগি, রুই মাছ সবকিছুর দাম বেড়েছে। বাণিজ্যমন্ত্রী কেন সিন্ডিকেট ধরতে পারছে না? তা আমরা জানি না।

বিরোধীদের সমালোচনার জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এখানে জিনিসপত্রের দাম ও সিন্ডিকেট নিয়ে আলোচনা হয়েছে।

দুর্ভাগ্য হচ্ছে এই সংসদে আমাকে অনেকবার বলতে হয়েছে যে, আমি ব্যবসায়ী হওয়ার অনেক আগে থেকেই রাজনীতি করি। আমি রাজনীতি শুরু করার ২০ বছর পরে ব্যবসা শুরু করেছি।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বৈশ্বিক কারণকে দায়ী করে তিনি বলেন, দেশে উৎপাদিত দ্রব্য (দাম) কখন কখনও বাড়ে।

স্বীকার করতে দ্বিধা নেই কখনও হঠাৎ হঠাৎ করে ব্যবসায়ীরা সুযোগ নেয়। তবে বৈশ্বিক ও দেশের সার্বিক অবস্থাটা বিবেচনা করে আপনাদের সহযোগিতা পেলে আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারব। আমরা চেষ্টা করছি। আপনাদের পরামর্শ শুনে যতদূর সম্ভব হয় চেষ্টা করব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...