বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন

নিউজ ডেস্ক

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভোর রাতে ভয়াবহ আগুন লাগার পর সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

তবে পুড়তে থাকা দোকাগুলোর আগুন পুরোপুরি নির্বাপনে আরো ৩-৪ ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে কৃষি মার্কেটের নতুন টিনশেড কাঁচাবাজারে আগুনের সূত্রপাত হয়।

প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করলেও পরে আরো দশটি ইউনিট যোগ দেয়। তাদের সম্মিলিত চেষ্টায় সকাল ৯টা ২৫ আগুন নিয়ন্ত্রণে আসে।

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপক দলও আগুন নেভাতে ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তা করে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

শাক-সবজি, মুদি পণ্যের পাশাপাশি ওই মার্কেটে কাপড়, জুতা, মসলা, গয়নার দোকানও রয়েছে। কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল, তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত কারও হতাহত হওয়ারও খবর পাওয়া যায়নি।

আগুনের খবর পেয়ে ভোর রাতেই মার্কেটে ছুটে আসেন ব্যবসায়ীরা। তবে তার আগেই অনেকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। ধোঁয়ায় আচ্ছন্ন কৃষি মার্কেট থেকে অনেক ব্যবসায়ীকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

ওই মার্কেটের ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আলাবক্স জানান, কাঁচাবাজার কৃষি মার্কেটে প্রায় ৭০০ দোকান রয়েছে। কোনো দোকানই আগুন থেকে রক্ষা পায়নি।

আগুন লাগার পর ভোর থেকেই আশপাশে উৎসুক জনতার ভিড় জমে যায়। তাদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়।

পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি, ও স্কাউট ভলান্টিয়াররাও সেখানে শৃঙ্খলা রক্ষার কাজে যোগ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...