বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সিডিএতে অর্থ আত্মসাৎ: অনুসন্ধানে দুদকের দল

নিজস্ব প্রতিবেদক

নকশা অনুমোদনে গ্রাহক আবেদন ফি দিলেও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্মচারীরা তা ব্যাংকে জমা না করে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে; যা নিয়ে অনুসন্ধানে নেমেছে দুদক।

বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল এজন্য সিডিএতে যায়।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১ এর দলটি শুরুতে সিডিএ সচিব মো. মিজানুর রহমানের কক্ষে যান। সেখান থেকে তারা যান প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসের কক্ষে।

ঘণ্টা খানেক সেখানে অবস্থান করে ভবনের নকশা অনুমোদনের আবেদন সংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করেন। পরে ভবনের নিচতলায় পূবালী ব্যাংকের সিডিএ করপোরেট শাখাতেও যায়।

এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ ডলফিন সাংবাদিকদের বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে আগেই তারা তদন্ত কমিটি করেছেন।

প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযোগে সিডিএর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। জড়িতদের ছাড় দেওয়া হবে না। দুদক যেসব কাগজপত্র চেয়েছে তাদের দেওয়া হবে।

অভিযানে নেতৃত্ব দেওয়া দুদকের উপ পরিচালক নাজমুচ্ছায়াদাত বলেন, হটলাইন নম্বর ১০৬ এ অভিযোগ পেয়ে দ্রুত এনফোরসমেন্ট টিম এখানে এসেছে।

ফাইল ও ব্যাংকের কাগজপত্র দেখেছি। দুয়েকটা ফাইল দেখলাম আবেদনের নম্বর পড়েনি। টাকাও জমা হয়নি এরকম দেখা যাচ্ছে। এখানে অনেক ফাইল। সব এখনই দেখা সম্ভব না। ব্যাংকের সাথেও কথা বলতে হবে।

ভবনের নকশা অনুমোদনের জন্য আবেদনের বিষয়টি সিডিএ’র অথরাইজেশন বিভাগের অধীন। গ্রাহক নকশা অনুমোদনের জন্য ২ হাজার টাকা আবেদন ফি ও ২০ টাকা কল্যাণ ফান্ডের জন্য জমা দিয়ে থাকেন।

নিয়ম অনুসারে, ব্যাংকে টাকা জমা দেওয়ার পর নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। তবে আবেদনকারীরা সচরাচর সিডিএ কর্মচারীদের মাধ্যমে আবেদন করে থাকেন।

তবে সিল-সই জাল করে একটি চক্র টাকা জমার নকল স্লিপ তৈরি করে আবেদন ফি’র টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ। এসব জাল জমা স্লিপে আগে টাকা জমা দেওয়া কোনো গ্রাহকের স্লিপ নম্বর ব্যবহার করা হয় বলেও অভিযোগ আছে।

এ অভিযোগের বিষয়ে অগাস্টের শেষে সিডিএ’র প্রধান প্রকৌশলী সিডিএ সচিবকে চিঠি দিয়ে জানান। এরপর একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...