বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বহদ্দারহাট বাস টার্মিনালের বাইরে যাত্রী তুলবে না বাস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে কাউন্টার কেন্দ্রিক যানজট কমানোর উদ্যোগের অংশ হিসেবে এবার বহদ্দারহাট বাস টার্মিনালের বাইরে সড়ক থেকে বাসে যাত্রী তোলা বন্ধের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে ট্রাফিক উত্তর বিভাগ; যেখানে নগরীর চান্দগাঁও এলাকায় কাউন্টার কেন্দ্রিক যানজট নিরসনে এমন সিদ্ধান্ত হয়।

নগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন বলেন, বাস কাউন্টার কেন্দ্রিক যানজট চট্টগ্রামে একটি অন্যতম সমস্যা। কাউন্টার থেকে যাত্রী ওঠানামার জন্য বাস দাঁড়িয়ে থাকার কারণেই এটি হয়।

দামপাড়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার চট্টগ্রাম-কক্সবাজার-বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামে চলাচলকারী বিভিন্ন রুটের পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে এ বৈঠক হয়।

বৈঠেক এসব রুটের সব বাস-মিনিবাস বহদ্দারহাট বাস টার্মিনালে থাকবে। বাস ছাড়ার পাঁচ মিনিট আগে সেগুলো টার্মিনাল থেকে বের হয়ে চান্দগাঁও থানার সামনে অস্থায়ী কাউন্টারে আসবে। সেখানে সিঙ্গেল লেইনে প্রতিটি বাস যাত্রী ওঠানামা করতে সর্বোচ্চ চার মিনিট অবস্থান করতে পারবে।

এছাড়া যেসব পরিবহনের কাউন্টারের নিজস্ব জায়গা আছে সেগুলোর বাস সড়কে যাত্রী নিতে পারবে না। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামা করা যাবে না।

বৈঠকে পরিবহন সংশ্লিষ্টদের সাত দিনের সময় দেওয়া হয়েছে। এর মধ্যে শৃঙ্খলায় না আসলে পরিবহন আইনে ব্যবস্থা নেওয়ার কথা বৈঠকে জানানো হয়েছে, বলেন উপ কমিশনার জয়নুল। পরিবহন সংশ্লিষ্টরা বিষয়গুলো মেনে বাস চালানোর আশ্বাস দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...