বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

লাখ টাকায় সন্তানকে বিক্রি করল বাবা, মায়ের কোলে ফেরাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরে কালকিনিতে এক লাখ টাকায় সন্তান বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। পরে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে ওই শিশুকে উদ্ধার করা হয়।

আলিফ নামে শিশুটির বয়স দুই মাস। পৌর এলাকার চর-ঠেঙ্গামারা গ্রামের আশ্রয় কেন্দ্রের থাকে তার পরিবার।

মায়ের কাছ থেকে পাওয়া অভিযোগ তুলে ধরে কালকিনি থানা পুলিশ জানায়, মা কাজল বেগম তিন দিন আগে আলিফকে ঘরে ঘুম পাড়িয়ে ঘরের বাইরে যান। এ সুযোগে বাবা আজগর আলী ও দাদি পারুল আলিফকে লুকিয়ে নিয়ে যায়।

আলিফকে কোথাও খুঁজে না পেয়ে তার মা অভিযোগ করেন কালকিনি থানায়। পরে তারা সব কিছু জানতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীটি জানায়, আলিফকে নাজমা বেগম নামে এক দালালের মাধ্যমে মাদারীপুর জেলার কালিকাপুর গ্রামের রতন হাওলাদারের ছেলে জামাল হোসেনের কাছে এক লাখ টাকায় বিক্রি করে দেন। সেই টাকা সমান ভাগ করে নেন নাজমা বেগম ও আলী আজগর।

আলিফকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার পর তার দাদি পারুল বেগম, দালাল নাজমা বেগম ও জামাল হোসেন নামে একজনকে থানায় নিয়ে আসে পুলিশ।

মা কাজল বেগম বলেন, আমার স্বামী ও শাশুড়ি মিলে গোপনে আমার সন্তান বিক্রি করে দিয়েছিল। আমি এখন আপনাদের কী বলব তা বুঝতে পারছি না।

শিশুটির বাবা আজগর আলী লাপাত্তা। তার প্রতিবেশী স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবুল বেপারী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমি একজন পিতা হিসেবে লজ্জা অনুভব করছি।

কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মারগুব তৌহিদ হোসেন বলেন, আমরা শিশু আলিফকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছি, এটাই সবচেয়ে আনন্দের কথা। শিশুটির কোনো ক্ষতি হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...