বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের ৮১ ভাগ রোহিঙ্গা

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী।

জেলায় মোট ডেঙ্গু রোগীর ৮১ দশমিক ৫৮ শতাংশই রোহিঙ্গা বলে জানিয়েছেন কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শাহ ফাহিম আহমদ ফয়সাল।

কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১১ অগাস্ট পর্যন্ত এ জেলায় মোট ১৩ হাজার ৭৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যে ১১ হাজার ২০৭ জনই রোহিঙ্গা। আর সব মিলিয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন।

গত সাত দিনে জেলায় নতুন করে ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে দুই হাজার ২৭৬; যার মধ্যে এক হাজার ৮৩০ জন রোহিঙ্গা।

সিভিল সার্জন কার্যালয়ের ফয়সাল জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত বিবেচনায় রোহিঙ্গা আশ্রয় শিবির ও তার আশে-পাশের এলাকা অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

আশ্রয় শিবিরের ১, ১ (পশ্চিম), ১ (পূর্ব), ৩, ৪, ৯, ১৭ নম্বর শিবির সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ; যার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে ৩ নম্বর শিবিরে।

রোহিঙ্গা আশ্রয় শিবিরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক আবু তোহা মো. আর. হক ভূঁইঞা বলেন, আশ্রয় শিবিরগুলো ঘনবসতি, অপরিচ্ছন্ন নালা ও যেখানে সেখানে পানি জমে থাকায় মশার প্রজনন বাড়ছে। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপও কমে আসবে।

২০২২ সালে কক্সবাজারে ডেঙ্গুতে মোট ১৯ হাজার ২৩১ জন আক্রান্ত হয়েছিলেন; যার মধ্যে ১৫ হাজার ৬৩৬ রোহিঙ্গা। একই বছরে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৯ জন; যার মধ্যে রোহিঙ্গা ২৬ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...