বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে ধ্বংস করা হল ৩ হাজার কেজি পচা চা

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে তিন হাজার কেজি পচা চা পাতা ধ্বংস করেছে চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বানুর বাজার এলাকায় আছিব ব্রাদার্সের গোডাউনে দ্বিতীয় দিনের মত অভিযান চালানো হয়। এর আগে গত রোববার প্রতিষ্ঠানটিতে অভিযানে চালিয়ে প্রায় দেড় হাজার কেজি পচা চা ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, আগের দিনের অভিযানের সূত্রে আজ আবার অভিযান চালানো হয়।

আছিব ব্রাদার্সের বিরুদ্ধে ভালো চায়ের বস্তায় নিম্ন মানের চা সংরক্ষণ ও ব্যবসায়ীদের মাধ্যমে ভোক্তা পর্যায়ে ছড়িয়ে দেওয়ার অভিযোগের প্রমাণ মিলেছে অভিযানে।”

মঙ্গলবারের অভিযানে তিন হাজার কেজি পচা চায়ের পাশাপাশি ৭০ বস্তা লেবেলবিহীন চা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসব বস্তার গায়ে চায়ের মেয়াদ, কোন বাগানের চা, কোন নিলামে কেনা হয়েছে, কিভাবে কেনা হয়েছে তার কিছুই উল্লেখ ছিল না বলে জানান মোহাম্মাদ রুহুল আমীন।

অভিযানে জব্দ করা পচা চা পাতা স্থানীয়দের উপস্থিতিতে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...