বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খননের কাজ ৫৮ শতাংশ শেষ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাড়ইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খননের কাজ ৫৮ শতাংশ শেষ হয়েছে। এ খাল খনন শেষ হলে ১০ লাখ নগরবাসীর জলাবদ্ধতা থেকে মুক্তির আশা দেখছেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের নিয়ে খাল খননের কাজ পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১৯৯৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ড্রেনেজ মাস্টার প্ল্যানে চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় তিন কিলোমিটার লম্বা এ খাল খননের প্রস্তাব করা হয়েছিল। এটি ২০১৪ সালে একনেকে অনুমোদন পায়।

আজ খাল খননের কাজ পরিদর্শনের সময় সিটি মেয়র বলেন, ২ দশমিক ৯ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি বড়াইপাড়া-নুর নগর হাউজিং হয়ে ওয়াজপাড়া-বলিরহাট হয়ে কর্ণফুলী নদীতে যুক্ত হবে। ৬৫ ফুট চওড়া খালটির ‍দুই পাশে ২০ ফুট করে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা দুটি রাস্তাও হবে।

খাল খনন প্রকল্পের পরিচালক ফরহাদুল আলম জানান, ভূমি অধিগ্রহণসহ কিছু জটিলতা থাকলেও ইতোমধ্যে ৫৮ শতাংশ খনন কাজ শেষ হয়েছে। বাকিটা শেষ করতে রাত দিন কাজ চলছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে জানা যায়, ২০১৪ সালে একনেকে ৩২৬ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে এ খাল খননের অনুমোদন দেওয়া হয়। কিন্তু সরকারি অর্থ বরাদ্দ না পাওয়ায় এবং জমি অধিগ্রহণ জটিলতায় প্রথম মেয়াদে প্রকল্পের কাজই শুরু করা যায়নি। এরপর ২০১৭ সালের নভেম্বর একনেকে প্রকল্পটি পুনর্বিবেচনা করে আবারও অনুমোদন দেওয়া হয়।

সংশোধনে মেয়াদ বাড়িয়ে ২০২০ সালের জুন পর্যন্ত সময় দেওয়া হয়। ব্যয় বেড়ে হয় ১ হাজার ২৫৬ কোটি টাকা। পরবর্তীকালে আবারও প্রকল্প ব্যয় সংশোধন করে নির্ধারণ করা হয় ১ হাজার ৩৬২ কোটি ৬২ লাখ টাকা, যার বেশির ভাগ খরচ হচ্ছে জমি অধিগ্রহণে। এই খাল খননে প্রায় ২৫ দশমিক ২৩৫ একর জমি অধিগ্রহণ করতে হচ্ছে।

এতে খরচ হচ্ছে মোট ১ হাজার ১০৩ কোটি ৮৪ লাখ টাকা। ২০২১ সালের ২৭ নভেম্বর এ খাল খনন প্রকল্প উদ্বোধন হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...