বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কৃত্রিম সংকট বানিয়ে আলুর দাম বৃদ্ধি: তদারকির ঘোষণা ভোক্তা অধিকারের

নিউজ ডেস্ক

কৃত্রিম সংকট তৈরি করে আলুর দাম বাড়ানো হয়েছে জানিয়ে এ বিষয়ে তদারকির ঘোষণা দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটি মনে করছে এক সপ্তাহের মধ্যে রান্নার উপকরণটির দা, ৩৫ থেকে ৩৬ টাকায় নামিয়ে আনা সম্ভব।

আজ মঙ্গলবার অধিদপ্তরের প্রধান কার্যালয়ের আলুর পাইকারি ও খুচরা বিক্রেতাদের নিয়ে মতবিনিময় শেষে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, আলুর মূল্য বৃদ্ধির কোনো যুক্তি নাই। এখানে একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। আমরা এতদিন কিছু বলিনি। দাম ৫০ টাকা ক্রস করার পর আমরা মাঠে নেমেছি। আমরা আগামীকাল থেকে আলুর বাজার মনিটরিং করব।

তিনি বলেন, কেজিপ্রতি ১০-১২ টাকা উৎপাদন খরচের আলু তারা ১৮-২০ টাকা খরচে কোল্ড স্টোরেজে ঢুকিয়েছে। সেই আলু বের ২৮ টাকায় বিক্রি হলে লাভ থাকে। সেখান থেকে ভোক্তা পর্যায়ে এটা সর্বোচ্চ ৩৫-৩৬ টাকা হতে পারে। কিন্তু আমরা দেখছি, এখন পাইকারি দাম হল ৪২ টাকা।

তাহলে এখানে ১০-১২ টাকার একটা গ্যাপ আছে। আগামী এক সপ্তাহের মাঝে ৩৫-৩৬ টাকায় আলু বিক্রি সম্ভব। কারণ, আমাদের পর্যাপ্ত আলু মজুদ আছে।

শ্যামবাজারে ব্যবসায়ীরা মোবাইলে এসএমএসে দাম ঠিক করে দেন জানিয়ে তিনি বলেন, এটা করতে পারবেন না। পাকা ভাউচার ছাড়া বাজারে কোনো আলু আসবে না। বুধবার থেকে হিমাগারগুলোতে সরাসরি গিয়ে খোঁজ নেওয়া হবে বলেও জানান তিনি।

কেন দাম বাড়ছে:
হিমাগার মালিকদের ভাষ্য, বাজারে অন্য সবজির ঘাটতি আছে, তাই ব্যবসায়ীরা আলুর দামটা বাড়িয়ে দিয়েছেন।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ মালিক সমিতির সভাপতি মোস্তফা বাবু বলেন,  এ বছর কোনো এক কারণে আলু আগাম বের হয়েছে। সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে স্টোরেজ থেকে আলু বের হয়। কিন্তু এ বছর মে মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন সুলতানা বলেন,  বর্তমানে হিমাগারে ২৪ লাখ ৯২ হাজার মেট্রিক টন আলু রয়েছে। সে হিসেবে দেশে আলুর সংকট থাকার কথা না, দাম বৃদ্ধিরও কোনো কারণ নাই। তারপরও কেন বাড়ছে, তা বোঝার জন্য আমরা বাজার মনিটরিং করছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) আশরাফ উদ্দিন বলেন, যা উৎপাদন হয়েছে, তাতে আলুর সংকট থাকার কথা না। আমরা বুঝতে পারছি না গ্যাপটা কোথায় বা নৈতিকতার কোনো ঝামেলা আছে কি না।

ট্যারিফ কমিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান বলেন, চাহিদার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। আমরা রপ্তানিও বেশি করিনি। নতুন করে কোনো কোনো খরচ নাই যে প্রতিদিন এক টাকা করে মূল্য বৃদ্ধি হবে। এত বড় গ্যাপ হওয়ার কোনো কারণ নাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...