বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

হালদায় ৪ হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ

বাবলু দাশ, হাটহাজারী

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে চার হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৮ টা পর্যন্ত নদীর গড়দুয়ারা ইউনিয়ন থেকে শুরু করে মেখল ও ছিপাতলী ইউনিয়ন এলাকাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, হালদার সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে। এরপরও একদল অসাধু চক্র হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সোমবার এরকমই একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ জাল বসিয়ে মাছ শিকার করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এতে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘেরা জাল জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মশিউজ্জামান বলেন, বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদার জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করেন আইডিএফ মৎস কর্মকর্তা ফয়েজ রাব্বানী, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জনপ্রতিবৃন্দ ও গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...