বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: মেয়র

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, জনসংখ্যা বৃদ্ধি আর ক্রমবর্ধমান শিল্পায়নের সঙ্গে তাল মেলাতে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) নগরের উত্তর আগ্রাবাদ, দক্ষিণ মধ্যম হালিশহর, পতেঙ্গা ও গোসাইলডাঙ্গা ওয়ার্ডে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনকালে মেয়র এ মন্তব্য করেন।

২৪ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির নেতারা কাউন্সিলর নাজমুল হক ডিউক ও জাহেদা বেগম পপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, মেয়র রেজাউল দায়িত্ব গ্রহণের পর গত ৪০ বছরে প্রথমবারের মতো এ বাজারের অন্যতম ঘাটতি ড্রেনেজ সিস্টেম গড়ে তুলতে চসিকের অর্থায়নে প্রকল্প নেওয়া হয়েছে। ফলে, এলাকাবাসীর পাশাপাশি বাজারের ক্রেতা-বিক্রেতারা উপকৃত হবেন।

এরপর চসিকের অর্থায়নে নবনির্মিত বেপারিপাড়া সিটি করপোরেশন কাঁচাবাজার পরিদর্শনকালে এলাকাবাসীর বিভিন্ন দাবি ও অভিযোগ সম্পর্কে অবগত হন মেয়র।

কাউন্সিলর মো. মোর্শেদ আলী ও ফেরদৌসী আকবর গোসাইলডাঙ্গা এলাকায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের হালনাগাদ তথ্য মেয়রের কাছে উপস্থাপনের পাশাপাশি একটি কবরস্থান নির্মাণের দাবি জানালে মেয়র রেজাউল এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে প্যানেল মেয়র আফরোজা কালাম ও কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ মধ্যম হালিশহর এলাকাবাসী জানান, জলাবদ্ধতা নিরসনে মহেশখালের ওপর নতুন স্লুইসগেট নির্মাণ করা হলেও পার্শ্ববর্তী পোস্ট অফিস খালে কোনো স্লুইসগেট না থাকায় ৩৮ নম্বর দক্ষিণ মধ্যম হালিশহর ও ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর এলাকায় বন্যা হচ্ছে।

এজন্য এলাকাবাসী পোস্ট অফিসখালে স্লুইসগেট নির্মাণের পাশাপাশি ড্রেনেজ ও ড্রেজিং সিস্টেম সম্প্রসারণের দাবি জানালে মেয়র প্রকৌশল বিভাগকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা দেন।

৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে স্থানীয় ওয়াহিদুল আলম চৌধুরীর নেতৃত্বে মেয়রকে এলাকাবাসী জানান, পতেঙ্গা এলাকার অলি-গলিতেও এখন পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে।

এসময় মেয়র জানান, নতুন যেসব এলাকায় রাস্তা করা হয়েছে সেসব এলাকায় আলোকায়নের ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মুনিরুল হুদা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী মো. আলী প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...