বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ভারতে ৪০ তলা ভবনের লিফট ছিঁড়ে ৭ শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের মহারাষ্ট্রে নির্মাণাধীন একটি ৪০ তলা ভবনের লিফট ছিঁড়ে সাত শ্রমিকের প্রাণ গেছে। রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে পশ্চিম থানের বলকুম এলাকায় এ ঘটনা ঘটে। উপরে থেকে নামার সময় লিফটটি ছিঁড়ে আন্ডারগ্রাউন্ড পার্কিং লটের বেজমেন্টে আছড়ে পড়ে।

দেশটির আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সেলের (আরডিএমসি) কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির মূল কাঠামো তৈরি হয়ে গেছে, ছাদে পানি নিরোধক ব্যবস্থা তৈরির কাজ চলছিল।

শ্রমিকরা কাজ শেষে লিফট দিয়ে নেমে আসার সময় দুর্ঘটনায় পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনী, দুর্যোগ ব্যবস্থাপনা টিম ও পুলিশ।

আরডিএমসির প্রধান কর্মকর্তা ইয়াসিন ত্রিবেদী বলেন, শ্রমিকরা নামার সময় ১৬ তলায় এসে লিফটের তার ছিঁড়ে যায়, আর সেটি নিচে বেজমেন্টে আছড়ে পড়ে।

সাতজন শ্রমিক লিফটের ভেতরে আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা তাদের বের করে এনে হাসপাতালে নেওয়ার পর প্রথমে ছয় শ্রমিক এবং পরে আরেকজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...