বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রাঙ্গামাটিতে ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের প্রো-বেটার লাইফ (পিবিএল) মিলনায়তনে ফ্যাক্ট চেকিং বিষয়ক সেশনে প্রেজেনটেশন উপস্থাপন করেন দৈনিক বণিক বার্তা ও সারাবাংলা ডটনেটের রাঙ্গামাটি প্রতিনিধি প্রান্ত রনি।

এসময় তিনি ফ্যাক্ট চেকিংয়ের উদ্দেশ্য, ভুল তথ্য, কুতথ্য, অপতথ্য, প্রোপাগান্ডা, বিভিন্ন ফ্যাক্ট চেকিং টুলস পদ্ধতি বিষয়ক ধারণা প্রদান করেন।

সেশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তথ্য, সংবাদের ফ্যাক্ট চেকিং, সংবাদের সূত্র, নির্ভরযোগ্যতাসহ দায়িত্বশীলতা এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এতে অংশ নেন সময় টেলিভিশনের রাঙ্গামাটির নিজস্ব প্রতিবেদক হেফাজত সবুজ, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী, দীপ্ত টিভি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মিশু দে, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি চৌধুরী হারুনুর রশিদ, দৈনিক সাহসের জেলা প্রতিনিধি সুপ্রিয় চাকমা, ইংরেজি দৈনিক অবজারভারের জেলা প্রতিনিধি শেখ ইমতিয়াজ কামাল, ডেইলি ইন্ডাস্ট্রির জেলা প্রতিনিধি শাহ আলম, প্রতিদিনের বাংলাদেশের জেলা প্রতিনিধি রিকোর্স চাকমা, দৈনিক গিরিদর্পনের নিজস্ব প্রতিবেদক ও চট্টগ্রাম নিউজের জেলা প্রতিনিধি নিহার বিন্দু চাকমা ও যমুনা টেলিভিশনের ক্যামেরা পারসন রনি ঘোষ প্রমূখ।

উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, ফ্যাক্ট চেকিং বাংলাদেশে সাংবাদিকতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সামাজিক যোগাযোগ্যমাধ্যমের গুজব, ভুল তথ্যের প্রভাব পড়ছে মূলধারার গণমাধ্যমেও। ফ্যাক্ট চেকিং করে ভুল তথ্য ও গুজব প্রতিরোধ করা যাবে। তবে ফ্যাক্ট চেকিং কার্যক্রমকে ছড়িয়ে দিতে জেলা পর্যায়ে সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...

খাগড়াছড়িতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ-আইস সহ অস্ত্র গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, দুইটি বিদেশী পিস্তল ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।গতরাত আড়াইটার দিকে মাটিরাঙ্গার...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৫ শিক্ষার্থীর মধ্যে ১৫৪ জনই মুসলিম। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ৫৬ শতাংশ মুসলিম হলেও...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক উস্কানীতে দাঙ্গা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো ঘটনা প্রতিরোধে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা ও স্থিতিশীল পরিস্থিতি...