বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দুর্গাপূজায় সম্প্রীতি বজায় রেখে আইন-শৃঙ্খলার বিষয়টি শক্ত হাতে মনিটরিং করা হবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি)ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে সকলের মাঝে সম্প্রীতি বজায় রেখে আইন-শৃঙ্খলার বিষয়টি শক্ত হাতে মনিটরিং করা হবে।

দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে কেউ যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে জনপ্রতিনিধিদের সহযোগিতায় সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হবে। পাশাপাশি মাদকবিরোধী ও চোরাচালানের রুটে টাস্কফোর্সের অভিযান জোরদার করনা হবে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মালিমিডিয়ার মাধ্যমে বিগত আগস্ট/২৩ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তানভীর-আল-নাসীফ।

গোয়েন্দা নজরদারি বাড়িয়ে মাদকের চোরাচালান রোধে অভিযান জোরদার করতে বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতি অনুরোধ জানিয়ে ও এ বিষয়ে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, আমাদেরকে যে কোনভাবে মাদক নির্মূল করতে হবে। অভিযানের সময় অবশ্যই মাদক টেস্টিং সাথে রাখার জন্য মাদকের উপপরিচালককে অনুরোধ করেন তিনি।

দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে প্রত্যেক ব্যবসায়ীকে বাধ্যতামূলক মূল্য তালিকা প্রদর্শন করার সিদ্ধান্ত বাস্তবায়ন প্রসঙ্গে চেম্বার অব কমার্সের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন বলেন, কোন অসাধু ব্যবসায়ী যদি মূল্য তালিকা প্রদর্শন না করে পণ্য বাবদ মানুষের কাছ থেকে অধিক মূল্য আদায়ের মাধ্যমে ব্যবসায়ীদের সুনাম নষ্ট করে তাহলে এর দায় ব্যবসায়ী সমাজ মেনে নিবেনা। নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করার বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রামকে অনুরোধ জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ বিপিএম (সেবা), বিজিবি প্রতিনিধি মোঃ আফছার, র‌্যাব প্রতিনিধি লেঃ কমান্ডার তৌফিক, কোস্টগার্ড প্রতিনিধি মোঃ ইফতেখার, নেভী প্রতিনিধি শরীফ আল মামুন, এনএসআই’র যুগ্ম পরিচালক মোহাম্মদ মাজহারুল ইসলাম, জেলা পিপি এডভোকেট মোহাম্মদ মহসিন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, জেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, সিএমপি’র এসি (ক্রাইম) নূরে আলম মাহমুদ,চেম্বারের পরিচালক অহিদ সিরাদ চৌধুরী স্বপন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবদুল মান্নান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার (রাঙ্গুনিয়া), হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব (ফটিকছড়ি), মোঃ আবদুল জব্বার চৌধুরী (চন্দনাইশ), তৌহিদুল হক চৌধুরী (আনোয়ারা), চৌধুরী মোঃ গালিব সাদলী (বাঁশখালী), উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন (বোয়ালখালী), মাহফুজা জেরীন (মিরসরাই), কে এম রফিকুল ইসলাম (সীতাকুন্ড), মোঃ আতিকুল মামুন (পটিয়া), আতাউল গণি ওসমানী (রাঙ্গুনিয়া), সম্রাট খীসা (সন্ধীপ), আবদুস সামাদ সিকদার (রাউজান), ইশতিয়াক ইমন (আনোয়ারা), মোঃ শরীফ উল্লাহ (লোহাগাড়া), মাহমুদা বেগম (চন্দনাইশ), মিল্টন বিশ্বাস (সাতকানিয়া), জেসমিন আক্তার (বাঁশখালী), এবিএম মশিউজ্জামান (হাটহাজারী), মোঃ মামুনুর রশিদ (কর্ণফুলী), সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, দোহাজারী পৌর মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাধবী বড়ুয়া, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফরিদুল আলম, জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা প্রমূখ।

সভায় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিনিধি ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...