বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

অনেক ক্ষেত্রে দুর্নীতি আনুপাতিক হারে বেড়েছে: পরিকল্পনামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

দেশে অনেক ক্ষেত্রে দুর্নীতির মাত্রা আগের তুলনায় আনুপাতিক হারে বেড়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার জাতীয় সংসদে ‘বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বিল, ২০২৩’ পাসের আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, যে বিলটি আনা হয়েছে, প্রায় সবাই তা ভালো কাজ বলে স্বীকার করেছেন। কিন্তু একটি বিষয়ে তারা (আলোচনায় অংশ নেওয়া সংসদ সদস্যরা) সবাই একমত, আমিও তাদের সঙ্গে একমত- সারাদেশে সর্বত্র- অনেক ক্ষেত্রে দুর্নীতির মাত্রা পূর্বের তুলনায় বেড়েছে, তুলনা বলতে আনুপাতিক হারে।

এর আগে বিলের আলোচনায় অংশ নিয়ে গণফোরাম ও জাতীয় পার্টির একাধিক সংসদ সদস্য বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, যে পরিমাণ পাবলিক মানি ৩০-৪০ বছর আগে ব্যয় হত, তার তুলনায় এখন প্রায় ২/৩/৪ গুণ মানি ব্যয় হচ্ছে। ফলে সুযোগ-সুবিধা, চুরির সুযোগ-সুবিধা বৃদ্ধি পেয়েছে আমি বলব। এটা একটা জাতীয় সমস্যাই আমি বলব।

এ সংসদে আইন-কানুন পাস করে- বর্তমান প্রযুক্তি ব্যবহার করে, জনমত তৈরি করে, জনগণের কাছে স্বচ্ছতা তুলে ধরে প্রচার করি, নিয়ে যাই; তাহলে বোধ হয় আমার আস্থা এর পরিমাণ ক্রমান্বয়ে কমে আসবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...