চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল-পিকআপ মুখোমুখী সংঘর্ষে মো. সালেহ জহুর (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের করেরহাট বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মো. সালেহ জহুর মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম নাহেরপুর এলাকার কোব্বাত আহমদ চৌধুরী বাড়ির মৃত বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিনের পুত্র।
তিনি পেশা একটি প্রতিষ্ঠানের ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার ৬ মাস বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
জোরারগঞ্জ থানার এসআই (উপ-পরিদর্শক) মো. আরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কাউকে পাওয়া যানি।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তারদের সাথে কথা বলে জানা গেছে, হাসপাতালে আসার আগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছিলো।
দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যায়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
