বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

জওয়ান: চট্টগ্রামের ভক্তদের ধন্যবাদ দিলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

চট্টগ্রামের ভক্তরাও যে ‘জওয়ান’ জ্বরে কাবু হয়ে পড়েছে, তা চোখ এড়ায়নি বলিউড তারকা শাহরুখ খানের। তিনি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোশাল মিডিয়া এক্সে।

শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব জানিয়েছে, কিং খানের চট্টগ্রামের ভক্তরা একটি পুরো শো বুক করে ‘জওয়ান’ উপভোগ করেছেন।

প্ল্যাকার্ড হাতে উচ্ছ্বসিত ভক্তদের ছবি ও ভিডিও জুড়ে দেওয়া হয়েছে সেই পোস্টে। ‘জওয়ান’ নিয়ে এই আগ্রহ-উত্তেজনাকে ‘অতুলনীয়’ হিসেবে বর্ণনা করা হয়েছে ফ্যান ক্লাবের এক্স অ্যাকাউন্টে।

এক্সেই সেই পোস্ট শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, “থ্যাংক ইউ চট্টগ্রাম।”

গত বৃহস্পতিবার ভারত-বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী সিনেমা ‘জওয়ান’। সিনে বিশ্লেষকদের ধারণা, শাহরুখ এই সিনেমা দিয়ে বলিউডের ইতিহাসে এক নতুন সাফল্য গাঁথা লিখতে চলেছেন।

‘জওয়ান’ দর্শকদের ভেতরে প্রত্যাশা তৈরি করে প্রথম ট্রেইলার দিয়েই। সেখানে শাহরুখের দুটি লুক দারুণ সাড়া ফেলেছিল।

হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাওয়া এ সিনেমার শাহরুখ ছাড়াও আছেন দক্ষিণী তারকা নয়নতারা, বিজয় সেতুপতি। আরও আছেন প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভারসহ আরও অনেকে।

শাহরুখকে এই সিনেমায় বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। বিশেষ চরিত্রে দেখা গেছে দীপিকা পাডুকোনকে।

শাহরুখের ডুবন্ত ক্যারিয়ারকে ভাসিয়ে তোলা সিনেমা ‘পাঠান’ হাজার কোটি রুপি আয় করলেও ওই সিনেমা দক্ষিণে অতটা সাড়া ফেলেনি। এদিক থেকেও ‘জওয়ান’ ব্যাতিক্রম। কেরালা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকেও ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...