বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

হাসিনা-বাইডেন সেলফি ‘অনেক কথা বলছে’: হাছান মাহমুদ

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি ‘অনেক কথা বলছে’ বলে মনে করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে জানিয়ে মন্ত্রী বলেছেন, দুই দেশের সম্পর্ক আগামীতে আরও ঘনিষ্ঠ হবে।

ভারতে জি টোয়েন্টি সম্মেলনে অতিথি হয়ে যাওয়া শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়ার পর বাইডেন সেলফি নিয়ে রোববার সচিবালয়ে হাছান মাহমুদ বলেন, আপনারা (সাংবাদিক) ছবি তোলেন। সেই ছবি নিয়ে অনেক গবেষণা হয়, ছবি অনেক কথা বলে।

গতকালের ছবির ভাষা আপনি সাংবাদিক হিসেবে নিশ্চিয়ই বুঝতে পারছেন এবং যারা বোদ্ধা ব্যক্তি তারাও বুঝতে পারছে যে, তাদের (যুক্তরাষ্ট্র) সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো, ঘনিষ্ঠ এবং এটি আগামী দিনে আরও ঘনিষ্ঠ সম্পর্ক হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার আলোচনা ‘ফলপ্রসু’ হয়েছে জানিয়ে তিনি বলেন, সেটির বিস্তারিত তারা ফিরে আসলে আপনারা জানতে পারবেন।

রুশ পরররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা ঘুরে যাওয়া, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, এতেই প্রমাণিত হয় বাংলাদেশ আওয়ামী লীগের সরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব নেতাদের সুসম্পর্ক রয়েছে।

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুদিন ধরে নিরাপত্তা সংলাপ হয়েছে। এই ঘটনাপ্রবাহ যারা অনুধাবন করতে পারেন তারা সঠিকভাবে অনুধাবন করতে পারেন যে বর্তমান সরকারের সাথে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিশ্ব সম্প্রদায়ের কী সুসম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে, সেটি আরও ঘনিষ্ঠ করার জন্য দুদেশ কাজ করছে।

বিএনপি হতাশ হয়ে পড়েছে বলেও মনে করেন হাছান মাহমুদ। তিনি বলেন, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মাধ্যমে এটিই স্পষ্ট হয়েছে তাদের এক দফার আন্দোলন যে অসম্ভব, এটা কঠিন কাজ, এটি তিনি তার বক্তব্যের মাধ্যমে স্বীকার করে নিয়েছেন।

তিনি বলেছেন, এক দফার আন্দোলন কঠিন সময়ে আসছে।… তাদের এক দফার আন্দোলন যে আদায় করা সম্ভবপর নয় এটি তার বক্তব্যের মাধ্যমেই স্পষ্ট।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

আরও পড়ুন

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত থাকতে পারেনি। প্রতিটি প্রতিষ্ঠানের মতো এটিতেও অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে।এনবিআরে’র...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...