বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত আমান আত্মসমর্পণের পর কারাগারে

বিশেষ প্রতিনিধি।

দুর্নীতির মামলায় দণ্ডিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালতের বিচারক।

রোববার বেলা সোয়া একটার দিকে ঢাকার ১ নম্বর বিশেষ জজ আবুল কাসেম এ আদেশ দেন।

বেলা সোয়া ১২টার কিছু পর বিএনপি নেতা আদালতে এলে তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহম্মেদ তালুকদার, সৈয়দ নজরুল ইসলামসহ কয়েকজন জামিন আবেদন করেন। বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আবদুল্লাহ আবু।

পরে বিএনপি নেতাকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়া ও চিকিৎসার আবেদন করেন আইনজীবীরা। আমান গরমে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছেন দাবি করে তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে পাঠানোর অনুরোধও করেন তারা।

মাহবুব উদ্দিন খোকন বলেন, আমান নির্দোষ। আপিল বিভাগ থেকে তিনি শিগগিরই জামিন পাবেন। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ২০০৭ সালে আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের সাজা হয়।

এই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১০ সালে ১৬ অগাস্ট দুই জনকে খালাস দেয় হাই কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল করলে খালাসের রায় বাতিল করে হাই কোর্টে পুনঃশুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ।

নতুন করে শুনানি নিয়ে গত ৩০ মে রায় দণ্ড বহাল রেখে রায় দেয় হাই কোর্টের একটি বেঞ্চ। বিচারিক আদালত রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আমান ও সাবেরাকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশও আসে।

গত ৭ আগস্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। নির্দেশনা অনুসারে গত ৩ সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন সাবেরা। সেদিন ঢাকার বিশেষ জজ-১ আদালত তাকে কারাগারে পাঠায়।

পরদিন হাই কোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে জামিন চান সাবেরা। গত মঙ্গলবার তার আবেদন গ্রহণ করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

আরও পড়ুন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...