বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

ম্যাক্রোঁকে গান শোনাতে ‘প্রস্তুত’ রাহুল আনন্দ

চট্টগ্রাম নিউজ ডটকম

কম সময়ের ঢাকা সফরের মধ্যেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যাবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের বাসায়।

রোববার সন্ধ্যায় ঢাকায় নামার পর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে রাত ১০টার দিকে জলের গানের ভোকাল ও বাদ্যযন্ত্রী রাহুলের স্টুডিওতে যাওয়ার সূচি রয়েছে ম্যাক্রোঁর। তিনি ঘুরে দেখবেন স্টুডিও; কথা বলবেন গান নিয়ে।

এ বিষয়ে রাহুল বললেন, একজন মিউজিশিয়ানের বাড়িতে আসবেন আরেকজন মিউজিশিয়ান। ব্যাপারটি এরকমই। রাহুলের ধানমন্ডির বাসায় তিনিসহ আরও চারজন শিল্পীর সঙ্গে আধা ঘণ্টার মতো বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ করবেন ম্যাক্রোঁ। অন্য শিল্পীরা হলেন- আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারা।

গানের পাশাপাশি নাট্য ও চিত্রকলা নিয়েও কাজ করেন রাহুল। তার হাতে গড়া গানের দল জলের গান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও জনপ্রিয়। তিনি বলেন, ইমানুয়েল ম্যাক্রোঁ ফ্রান্সের প্রেসিডেন্ট, আবার তিনি একজন মিউজিশিয়ান।

উনি নিজেও গিটার বাজান। আমি বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি করি, উনি সেগুলো দেখতে চান। আমার স্টুডিও ঘুরে দেখবেন। উনি যেহেতু ফ্রান্সের মহামান্য প্রেসিডেন্ট, উনার সাথে আমাদের গান নিয়ে আড্ডাটাও নিরাপত্তার মোড়কে থাকবে। ফলে কেমন হবে, ঠিক বুঝতে পারছি না। আশা করছি, আমরা একসঙ্গে গান করব। গান নিয়ে আড্ডা দেব, আমাদের স্টুডিও ঘুরিয়ে দেখাব।”

দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে রোববার ঢাকায় আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। বিমানবন্দরে নামার পর ধানমন্ডিতে যাবেন ফরাসি প্রেসিডেন্ট। সেখানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শেখ হাসিনা ও ম্যাক্রোঁ। সোমবারই তার ঢাকা ত্যাগের সূচি রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

আরও পড়ুন

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...