বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নারীর ক্ষমতায়নসহ সব অর্জনের অংশীদার গণমাধ্যমকর্মীরা: প্রতিমন্ত্রী ইন্দিরা

নিউজ ডেস্ক

গণমাধ্যমকর্মীরা নারীর ক্ষমতায়নসহ সব অর্জনের অংশীদার বলে উল্লেখ করেছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।

তিনি বলেছেন, সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ভূমিকা রাখছে সাংবাদিকরা। আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমের ভূমিকার কারণে জাতি উপকৃত হচ্ছে।

আজ শনিবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি জিস্ট পলিটেকনিক মাঠে স্থানীয় দৈনিক ‘সভ্যতার আলো’র সপ্তম বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

পত্রিকাটির সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গজারিয়ার ইউএনও আব্দুলাহ আল মাহফুজ, শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমদ, জিস্টের দুই প্রতিষ্ঠাতা ড. এমএ মান্নান সরকার ও ড. জাকারিয়া আব্বাসী, কথা সাহিত্যিক, নাট্যকার আবু সুফিয়ান, ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কাজী জাকির হোসাইন, উপজেলার ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, জিস্ট অধ্যক্ষ মো. মামুন শরীফ, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু এবং গজারিয়া উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. জসিম উদ্দিন।

প্রতিমন্ত্রী বলেন, মুন্সীগঞ্জে দৈনিক সভ্যতার আলো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে সব শ্রেণির পাঠকের মন জয় করেছে। নারীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ বন্ধেও ভূমিকা রাখছে এই জনপ্রিয় দৈনিকটি।

সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যম সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা উল্লেখ করে ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, গণমাধ্যমের কল্যাণে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। ফলে মানুষ এখন শুধু খবরই পেতে চায় না, খবরের পেছনের ঘটনাও জানতে চায়।

প্রতিমন্ত্রী এর আগে জিস্ট পলিটেকনিক প্রাঙ্গণে ‘ক্যাশিয়া জাভানিকা’ নামে দৃষ্টিনন্দন ফুলগাছের একটি চারা রোপণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...