বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

সাফায়েত মেহেদী, মিরসরাই

চট্টগ্রামের মিরসরাইয়ে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রেহান উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টায় উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বহদ্দার গ্রামের বৃন্দু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রেহান উদ্দিন ওই বাড়ির মৃত ছোকধন মিয়ার ছেলে। রেহান উদ্দিন ৩ মেয়ে ও ২ ছেলের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, রেহান উদ্দিনের সাথে স্থানীয় মাছ চাষী দাউদুল ইসলামের পুকুর লিজ নিয়ে বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে।

ওই পুকুরটিতে রেহান উদ্দিনের পরিবার ও দাউদুল ইসলামদের জমি রয়েছে। দাউদুল ইসলাম রেহান উদ্দিনকে না জানিয়ে মৎস্য প্রকল্পের মাটি অপসারণ করে বাইরে বিক্রি করে দেন।

এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে দাউদুল ইসলাম ২-৩দিন আগে স্থানীয় সন্ত্রাসী মনিরুজ্জামান টুটুলকে দিয়ে বৃদ্ধ রেহান উদ্দিনকে মারধর করান।

এ ঘটনায় ক্ষীপ্ত হয়ে শুক্রবার রাত নয় টায় টুটুল দোকান থেকে বাড়ি ফেরার পথে রেহান উদ্দিন দা দিয়ে টুটুলের উপর হামলা করে। হামলায় টুটুল কিছুটা আহত হন।

কিছুক্ষণ পর টুটুল তার দলবল নিয়ে ধারাল অস্ত্র ও লাঠিসোটা দিয়ে রেহান উদ্দিনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

রাত ১টার সময় রেহান উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহসিন পিংকু বলেন, মারামারির ঘটনা শুনে আমি এবং ইউপি সদস্য রাকিব উদ্দিনসহ রেহান উদ্দিনকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

চমেক নেওয়ার পথে মহাসড়কের ফৌজদারহাট এলাকায় পৌঁছলে তিনি মারা যান। পরবর্তীতে পরিবার লাশ এনে দাফনের প্রস্তুতি নিলে শনিবার দুপুর ২টায় জোরারগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, পুকুর সংক্রান্ত বিরোধে রেহান উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক পাঠানো হয়েছে।

এ ঘটনায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত থানায় কোন মামলা এবং কেউ আটক হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...