বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

অসাম্প্রদায়িক রাঙ্গুনিয়ায় শুধু মুসলমান নয় অন্যান্য ধর্মাবলম্বীদেরও উন্নয়ন করা হয়: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, গত ১৫ বছর ধরে আমি আপনাদের পাশে ছিলাম আছি এবং ইসলামের খেদমত করার চেষ্টা করেছি। হিন্দু বা বৌদ্ধ সম্প্রদায় কেউ বলতে পারবে না আমি তাদের ফেরত দিয়েছি। কারা কোন সম্প্রদায়ের তা নিয়ে এখানের মানুষের মাথা ব্যাথা নেই। কারণ এখানের মানুষ সাম্প্রদায়িক নয়। সুতরাং অসাম্প্রদায়িক রাঙ্গুনিয়ায় শুধু মুসলমান নয় অন্যান্য ধর্মাবলম্বীদেরও উন্নয়ন করা হয়।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার মাদ্রাসা ও ইসলামী গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আমাদের সরকার সারাদেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মাণ করছে। রাঙ্গুনিয়াতেও মডেল মসজিদ নির্মাণ হচ্ছে। এমন সুন্দর জায়গায় তৈরি হচ্ছে আপনাদেরও ভাল লাগবে। আজকে বাংলাদেশে প্রায় ১লক্ষ মসজিদ ভিত্তিক মক্তব তৈরি হচ্ছে। প্রতিটি মক্তবের আলেম ৫২শ টাকা করে এবং আর আল মারকাজুল এবতেদীয়া মাদ্রাসার হুজুরেরা ১২হাজার ৫০০টাকা করে ভাতা পাচ্ছে। এগুলো আগে কখনো ছিলনা কিন্তু বর্তমান সরকারের সময়ে এ সুযোগ সুবিধা গুলো পাচ্ছে।

তিনি আরো বলেন, আপনারা জানেন যে কওমি মাদ্রাসার স্বীকৃতির দেয়ার কথা বিএনপি আমলে ঝুলিয়ে রেখেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটার স্বীকৃতি দিয়েছে এবং কওমি মাদ্রাসার ছাত্ররা সরকারি চাকরিও পাচ্ছে। তাছাড়া শতবর্ষের পুরোনো দাবি ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় হয়নি কিন্তু বর্তমান সরকার এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।

তথ্যমন্ত্রীর ঐচ্ছিক ফান্ড থেকে দুঃস্থ রোগী, অসহায় এবং দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

তথ্যমন্ত্রী বলেন, আমি প্রতি বছর আমাদের যে ঐচ্ছিক তহবিল আছে সেটা থেকে মানুষের মাঝে অর্থ দান করি এর বাইরেও আমার নিজস্ব তহবিল থেকে দান করে থাকি। রাঙ্গুনিয়ায় ৫০টা পাকা ঘর আমি ব্য্িক্তগত উদ্যোগে করে দিয়েছি। কয়েকদিন আগে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিকে ২৫ লক্ষ টাকা দিয়েছি। এবং আজকে ১০ লক্ষ টাকা বিতরণ করা হবে। এভাবে সরকারের পক্ষ থেকে যে সাহায্যগুলো করা হয় এর বাইরেও আমি সারা বছর ব্যক্তিগত পক্ষ থেকে মানুষকে সাহায্য করে থাকি। এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি যাতে আগামীতেও সরকারের প্রতিনিধি হিসেবে মানুষের সাহায্য করতে পারি।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক জসিম উদ্দিন ও ড. আবদুল মাবুদের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন মাওলানা আল্লামা শাহ মুহাম্মদ সুলতান আহমদ, মাওলানা মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা আবুল বয়ান, মাওলানা ওমর ফারুক, মাওলানা আ.ন.ম নাজমুল হোসাইন নঈমী, মাওলানা আইয়ুব নূরী, মাওলানা আব্দুর রহিম প্রমুখ।

পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তথ্যমন্ত্রীর ঐচ্ছিক ফান্ড থেকে দুঃস্থ রোগী, অসহায় এবং দরিদ্র দুই শত মানুষের মাঝে ১০ লাখ টাকার নগদ অর্থ বিতরণ করেন ড. হাছান মাহমুদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...