সোমবার, ২০ এপ্রিল ২০২৬

চবির শাটলের ছাদ থেকে পড়ে আহত প্রায় ১৫ জন, আশঙ্কাজনক দুই

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী বহনকারী শাটল ট্রেনের ছাদে থাকা কয়েকজন শিক্ষার্থী গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হয়েছেন। প্রাথমিকভাবে ১৫ জনের আহত হওয়ার ঘটনা জানা গেলেও তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা ক্যাম্পাসগামী ট্রেনে ফতেয়াবাদ স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায়শই শাটলে জায়গা না থাকার কারণে শিক্ষার্থীরা ছাদে যাতায়াত করেন। তবে সম্প্রতি চৌধুরীহাট এলাকায় একটি গাছের ডাল নিচু হয়ে যায়। এ কারণেই গাছের সাথে ধাক্কা খেয়ে শিক্ষার্থীরা আহত হয়েছেন। আজকে বিকেলেও একজন শিক্ষার্থী আহত হয়েছেন।রাতে অন্ধকার থাকার কারণে অনেক শিক্ষার্থী গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়েছেন বলে জানা যায়। অনেকে ছাদ থেকে পড়েও যান। আহতদের ফতেয়াবাদ মেডিকেল ক্লিনিকে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, আমি ছাদ থেকে ৩ জনকে আহত অবস্থায় নামিয়েছি। এরমধ্যে দুইজনের মাথা ফাটা ছিলো, রক্ত বের হচ্ছিলো। আরেকজন পায়ে প্রচণ্ড আঘাত পায়। পা নাড়াতে পারছিলো না। ট্রেনের অন্য পাশ দিয়ে আরও ৩ জনকে নামানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...