বুধবার, ২২ এপ্রিল ২০২৬

জ্বালাও-পোড়াও আন্দোলন বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্য: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

জ্বালাও-পোড়াও বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে আর আমাদের প্রধানমন্ত্রী বার্ন হসপিটাল তৈরি করে সেই মানুষদের শুশ্রূষা করেছেন৷

বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলনে সহিংসতার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,  তারা তো জ্বালাও-পোড়াও আজকে নতুন করছে না৷ আপনারা ২০১৩-১৪ সালে দেখেছেন, কীভাবে তারা এসব করেছে। বাসে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়েছে, জীবজন্তু পর্যন্ত বাদ যায় নাই৷”

আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, “যারাই এ ধরনের অপকর্ম করছেন তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেব৷

কিশোর অপরাধ ও মাদকের বিস্তৃতির বিষয়ে পুলিশ, প্রশাসন, সমাজকল্যাণমন্ত্রীসহ সবাইকে নিয়ে কাজ করছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আমাদের দেশে মাদক তৈরি হয় না। পাশ্ববর্তী দেশগুলো থেকে আসে। আমাদের বর্ডার গার্ড, কোস্টগার্ড সতর্কতার সঙ্গে কাজ করছে, তারপরও মাদক আসছে। আমরা এ বিষয়েও যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

কোস্টগার্ড, বিজিবিকে আরও শক্তিশালী করছি। ইতিমধ্যে বিজিবিকে শক্তিশালী করার জন্য তাদের হেলিকপ্টার দেওয়া হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারাযণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ অন্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...