বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সাজেক ভ্রমণে যাওয়ার পথে চাকমা ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণ

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির সাজেকে ভ্রমণে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর মধ্য থেকে এক ছাত্রীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার দুপুরে সাজেকের সিজকছড়ি এলাকা থেকে ওই ছাত্রীকে অপহরণ করা হয় বলে জানান জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

অপহৃত দীপিকা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলায়।

পুলিশ সুপার জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে সাজেক যাচ্ছিল। সিজকছড়ি এলাকায় ১০ থেকে ১৫ অস্ত্রধারী গাড়িটির গতিরোধ করে ছাত্রীকে তুলে নিয়ে যায়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও তাকে উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানান পুলিশ সুপার।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান,  পর্যটক দলের বাকি সবাই সাজেকের সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিরাপদে আছে।

এ ব্যাপারে জানতে চাইলে লোক প্রশাসন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ফেরদৌস আরফিনা ওসমান বলেন, গতকাল রাতে আমাদের বিভাগের ৩৫ শিক্ষার্থীর একটি দল সাজেকে রওনা হয়।

আজ সকালে সাজেকে প্রবেশের পথে কিছু পাহাড়ি তাদের গাড়ি গতিরোধ করে মেয়েটাকে নিয়ে যায়। বাকিরা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে।

দীপিকাকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। শুনেছি, মেয়েটাকে বাবা- মায়ের কাছে হস্তান্তর করা হবে। ওর ফ্যামিলি সেখানে যাচ্ছে, সঙ্গে পুলিশও আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর...

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।আজ বুধবার (২৯ এপ্রিল)নবনির্মিত...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...