শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ডেঙ্গু প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি: দেবু

নিজস্ব প্রতিবেদক

“মশারিতে জনগণ, হবে সচেতন” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য ফাউন্ডেশন মশারি বিতরণের উদ্যোগ নিয়েছে। ডেঙ্গু জ্বর প্রতিরোধী ভিন্নধর্মী এই উদ্যোগে মানুষের দরজায় গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে মশারি।

তারই ধারাবাহিকতায় দূূর্বার তারুণ্য এর চেয়ারম্যান মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে আজ ৬ই সেপ্টেম্বর (বুধবার) চট্টগ্রাম নগরীর ৩৭ নং ওয়ার্ডস্থ আনন্দবাজার জেলে কলোনিতে শতাধিক মশারি বিতরণের মাধ্যমে কার্যক্রমটি উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সামাজিক সংগঠক দেবাশীষ পাল দেবু।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, বাংলাদেশে মাঝেমধ্যেই দেখা দেয় ডেঙ্গুজ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব। কখনাে কখনাে এই জ্বর মহামারীরূপে দেখা দেয়।

তবে সাম্প্রতিককালে সবচেয়ে ভয়ংকর আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে ডেঙ্গুজ্বর। এই মহামারী জ্বরে ঢাকাসহ সমগ্র দেশে মৃত্যুবরণ করেছে অনেক মানুষ।

ডেঙ্গুর প্রতিকারের চেয়ে প্রতিরোধ জরুরি। প্রতিরোধের অন্যতম মাধ্যম হল, মশারি টাঙ্গিয়ে ঘুমানো। তাই জনসচেতনতা সৃষ্টিতে আমরা মশারি বিতরণ করছি।

মুহাম্মদ আবু আবিদ বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। দূর্বার তারুণ্য এর মাধ্যমে পুরো দেশে মশারি বিতরণ করা সম্ভব নয়। তবে এ কার্যক্রম জনসচেতনতা সৃষ্টিতে অধিক ভূমিকা রাখবে।

আমরা মানুষের দরজায় গিয়ে মশারি পৌঁছে দিয়ে এটি ব্যবহারের গুরুত্বের দিকটা তুলে ধরছি। কারণ মশারি অনেকের কাছে থাকলেও অতিরিক্ত গরমে তা মানুষ টাঙাতে চায় না। তাই মশারি বিতরণের পাশাপাশি তা ব্যবহারেরও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা জরুরি।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রেজাউল করিম মামুন, মো. মিজান, আলাউদ্দিন, মোঃ জিহাদুল ইসলাম, এ আর তাইমুন, রকি দাশ, নূর মোহাম্মদ, নারায়ণ দাশ, নরোত্তম দাশ, রিমন, সৈকতসহ আরও অনেকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...