শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

জি২০ সম্মেলনে শি, পুতিনের না থাকা অস্বাভাবিক কিছু নয়: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

নয়া দিল্লিতে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া জি২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতি ‘অস্বাভাবিক কিছু নয়’ বলে মন্তব্য করেছেন ভারতের দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুব্রাহ্মনিয়াম জয়শঙ্কর। তার ভাষায়, দুই নেতার অনুপস্থিতির সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই।

আজ বুধবার এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বার্তা সংস্থা এএনআইকে বলেন, জি২০ দেশগুলোর কূটনীতিবিদরা নয়া দিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বরের শীর্ষ সম্মেলনের যৌথ ঘোষণার বিষয়ে ঐকমত্যে পৌঁছতে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

পুতিন ও শি ভারতের ওপর ‘বিরক্ত’ বলে এ সম্মেলন এড়িয়ে যাচ্ছেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, “না, না। এর সঙ্গে ভারতের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আমি মনে করি তারা যে সিদ্ধান্তই নেবেন, সে বিষয়ে তারাই ভালো জানবেন। কিন্তু আপনি যেভাবে বলছেন, তেমনটা মনে করছি না আমি।

তাদের অনুপস্থিতি ঐকমত্যে পৌঁছতে এবং সম্মেলনের শেষে একটি যৌথ ঘোষণা তৈরিতে প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নে জয়শঙ্কর বলেন, “আমরা এখনও আলোচনা করছি, ঘড়ির কাঁটা গতকাল থেকে টিক টিক করা শুরু করেনি।

তবে জি২০ সম্মেলন থেকে প্রত্যাশা যে ‘অনেক বেশি’ এবং মহামারী, যুদ্ধ, জলবায়ু পরিবতর্ন, ঋণ ও রাজনৈতিক চাপের কঠিন পরিস্থিতিতে নয়া দিল্লিও যে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করছে, সে কথা স্বীকার করেছেন জয়শঙ্কর।

জি২০ বিশ্বের ২০ শীর্ষ অর্থনীতির দেশের জোট। এর নেতারা বিশ্বের চলমান গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর নিষ্পত্তির জন্য সমাধান খুঁজে খোঁজার চেষ্টা করেন শীর্ষ সম্মেলনে। কিন্তু ইউক্রেইন যুদ্ধ নিয়ে গভীর ভূরাজনৈতিক বিভক্তি সেই অগ্রগতিকে হুমকির মুখে ফেলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...