শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

বঙ্গবন্ধু এমন একটি অসাম্প্রদায়িক দেশ চেয়েছিলেন: নাছির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠান থেকে দেশের ৬৪ জেলায় মডেল মন্দির নির্মাণের দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে।

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি উপলক্ষে বুধবার সকালে নগরীর আন্দরকিল্লা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। তার উদ্বোধনেই এ দাবি জানানো হয়।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে প্রতি বছর। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরী বলেন, “বাংলাদেশে আমরা সব ধর্মের মানুষ বসবাস করি। আজ এই আয়োজন থেকে দাবি জানাতে চাই, বাংলাদেশের প্রত্যেক জেলায় মডেল মন্দির আমরা দেখতে চাই।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আমাদের চাওয়া। ৬৪ জেলায় ৬৪টি মডেল মন্দির, এটা আমাদের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী আজকের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। উনার জন্য বাংলাদেশ আজ এ অবস্থায় এসেছে।”

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “শ্রীকৃষ্ণ শান্তির বানী নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। সমমস্ত অপশক্তি পদদলিত করে আমরা এদেশে শান্তি প্রতিষ্ঠা করব। এটাই হোক আজকের দিনের শপথ।”

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন অনুষ্ঠানে বলেন, “অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে কারো মনে কোনো দ্বিধা আসবে না– বঙ্গবন্ধু এমন একটি অসাম্প্রদায়িক দেশ চেয়েছিলেন। জননেত্রী শেখ হাসিনা সকল ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ দেশ গড়তে চান।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জন্মাষ্টমীর বর্ণিল শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রার ট্রাক, লরি, পিকআপভ্যান ও রিকশাভ্যানে চড়ে শ্রী কৃষ্ণের জীবনের বিভিন্ন পর্বের উল্লেখযোগ্য ঘটনার চরিত্র ধারণ করে সজ্জিত হয়ে অংশ নেয় নানা বয়সী মানুষ।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে বেলা একটার দিকে শেষ হয় জে এম সেন হল প্রাঙ্গণে এসে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...