বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

আজ সুপার ফোরে বাংলাদেশের মুখোমুখি পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে সুপার ফোরের লড়াই শুরু আজ। প্রথম ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩:৩০ মিনিট লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হবে।

পরিকল্পনা অনুযায়ী খেলে শক্তিশালী প্রতিপক্ষকে হারানোর চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে সাকিব আল হাসানের দল। ইনজুরিতে শান্ত ছিটকে যাওয়ায় দলে ঢুকছেন লিটন দাস। ঘরের মাঠে জয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানও।

ইতিহাস বদলানোর আশায় এশিয়া কাপ খেলতে এলেও প্রথম ম্যাচে মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছিল লাল সবুজের প্রতিনিধিদের। তবে দ্বিতীয় ম্যাচে এসে নিজেদের জাত চিনিয়েছে টাইগাররা। বড় ব্যবধানে জিতে বি-গ্রুপ থেকে প্রথমে সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ।

দেশ ছাড়ার আগে এই সুপার ফোরে খেলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন টাইগার দলপতি সাকিব ও হেডমাস্টার হাথুরু সিংহে। সে আশা পূরণ হয়েছে, স্বপ্নটা এখন আরও উপরে। এর আগে তিন তিনবার ফাইনালে খেলে শিরোপা ছুঁতে না পারার হতাশা এবার দূর করতে চায় বাংলাদেশ।

প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান। ব্যাটিং-বোলিং সব বিভাগেই বাবর-আফ্রিদিদের সাফল্য চোখে পড়ার মতো। খেলাটাও তাদের মাটিতেই। তবে জয় নিয়েই কেবল ভাবছে সাকিবের দল। নিজেদের সেরাটা দিতে পারলে যে কোনো দলকেই হারানো অসম্ভব নয় তাসকিন-শরিফুলদের।

এই ম্যাচের আগে দুঃসংবাদ আছে বাংলাদেশ শিবিরে। দেশে ফিরে আসছেন হ্যামিস্ট্রিং ইনজুরিতে ভোগা নাজমুল হোসেন শান্ত। মূলত বিশ্বকাপ পরিকল্পনায় তাকে নিয়ে ঝুঁকিতে যেতে চাইছে না ম্যানেজমেন্ট। দুই ম্যাচে ১৯৩ রান করা শান্তর জায়গায় দলে ঢুকেছেন লিটন কুমার দাস।

এদিকে প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত খেলছে পাকিস্তান। নেপালের বিপক্ষে রানের পাহাড় গড়ে রেকর্ড ব্যবধানে জিতেছে তারা। বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায় একই ধারায়।

ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও প্রথম ইনিংসে পাকিস্তানিদের শক্তিশালী বোলিংলাইনে রীতিমতো ধুকতে হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। এই ম্যাচেও শান্ত-হৃদয়দের পরীক্ষা নিতে পারেন আফ্রিদি-নসিম শাহ-শাদাব খানরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...