বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত রাশেদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে আয়োজিত মাসিক কল্যাণ ও আইনশৃঙ্খলা মিটিংয়ে তাঁর হাতে সম্মাননা সার্টিফিকেট তুলে জেলা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহ বিপিএম ।

জানা যায়, গত আগস্ট মাসে অবৈধ অস্ত্র উদ্বার, মাদকদ্রব্য জব্দ, সাজাপ্রাপ্ত ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত অসংখ্য পলাতক আসামী গ্রেফতার এবং উপজেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সার্বিক কাজের মূল্যায়নের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কার তুলে দেওয়া হয়।

ওসি রাশেদুল ইসলাম গত ১৯ জুলাই লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি হিসেবে দায়িত্ব গ্রহন করেন। থানায় যোগদানের পর কৃতিত্বের সাথে কাজ করে মাদক, ছিনতাই, চুরি ও চুরিকৃত মালামাল উদ্ধারসহ বেশ কিছু মামলার আসামি ও অপরাধীদের আটক করতে সক্ষম হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, কাজের স্বীকৃতি পাওয়াটা আনন্দের। স্বীকৃতি পেলে কাজের গতি বাড়ে, আনন্দ পাওয়া যায়। আমি মনে করি, আমার সেই কাজের স্বীকৃতিই আমি পেয়েছি। এই অর্জনে আমিও আনন্দিত। পাশাপাশি আমার উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য – ওসি রাশদুল ইসলাম ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক পদে প্রথমে যোগদান করেন। ২০১৯ সালে পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক হিসেবে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং, পতেঙ্গা, ইপিজেড, বায়েজিদ থানায় দায়িত্ব পালন করেন৷

এর পর জেলা পুলিশের অধীনে ইন্সপেক্টর তদন্ত হিসাবে লোহাগড়া থানা ও পটিয়া থানা জেলা গোয়ান্দা যোগদান করে দক্ষতার সাথে অপরাধ দমনে ভুমিকা রাখেন। সেখান থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর হিসাবে যোগদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...