মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে দ্রুতগামী ট্রাকের ধাক্কা লেগে ট্রাক চালককের সহকারী নিহত হয়েছে।
সোমবার ( ৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম চেয়ারম্যান রাস্তার মুখে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোহাম্মদভ মাসুম (৩০) সে সুনামগঞ্জ জেলার বিস্বস্তপুর থানার শিলদুয়ার গ্রামের নুরুল আমিনের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ১২টার দিকে চেয়ারম্যান রাস্তার মুখে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন দিক থেকে চট্টগ্রাম থেকে ঢাকামুখী দ্রুতগামী খোলা ট্রাক ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। এসময় ট্রাক চালকের সহকারি মাসুম গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সোহেল সরকার বলেন, সোমবার রাতে কাভার্ডভ্যান-ট্রাক দুর্ঘটনায় নিহত ট্রাকের হেলপার মাসুমের লাশ পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
