বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

রামগড়ে উপজাতি গৃহবধুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর এক গৃহবধূকে (১৮) জোরপূর্বক ধর্ষণের চেষ্টারঅভিযোগে মো: রহমত উল্ল্যাহ (৩২) নামে এক যুবক গ্রেফতার হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার রহমত উল্ল্যাহ রামগড়ের পার্শ্ববর্তী ফটিকছড়ির ভুজপুরের বাগানবাজার ইউনিয়নের নতুনবাজর গ্রামের শামছুল হুদার ছেলে।

পুলিশ জানায়, রামগড়ের পাতাছড়া ইউনিয়নের পাকলাপাড়ার পশ্চিম পাইল্যাভাঙ্গা এলাকায় গত রোববার রাত ৮টার দিকে রহমত উল্ল্যাহ ভিকটিমের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেস্টা করে। এসময় সে আর্তচিৎকার শুরু করলে রহমত পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, ভিকটিম ও তার স্বামী ঐ এলাকায় রহমত উল্ল্যার বাগানের স্থায়ী কৃষি শ্রমিক এবং বাগানের একটি ঘরে তারা থাকতো। ভিকটিম তার এজাহারে অভিযোগ করেন, গত ১ সেপ্টেম্বর রহমত তাকে কু প্রস্তাব দেয়। এর একদিন পরই রোববার রাতে ভিকটিমের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেস্টা করে।

রামগড় থানার ওসি (তদন্ত) মো: ফকরুল ইসলাম জানান, সোমবার রাতে ভিকটিম ও তার স্বামী থানায় এসে অভিযোগ দায়ের করেন। রাত সাড়ে ১১ টায় অভিযুক্ত মো: রহমত উল্ল্যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/২০২০) এর ৯(৪)(খ) ধারায় একটি মামলা রুজু হয়।

তিনি আরও বলেন, মামলা রুজুর পরই তার নেতৃত্বে পুলিশের একটি দল আসামীকে গ্রেফতার করতে অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোর ৪টার দিকে দুর্গম পাহাড়ি এলাকা পাইল্যাভাঙ্গা থেকে রহমত উল্ল্যাহকে গ্রেফতার করা হয়।

ওসি (তদন্ত) বলেন, আসাসীকে খাগড়াছড়ি আদালতে সোর্পদ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

আরও পড়ুন

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে নুরহাবা (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...