শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

তাইওয়ানে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় হাইকুই

আন্তর্জাতিক ডেস্ক

চার বছর পর আবার ঘূর্ণিঝড় আছড়ে পড়লো তাইওয়ানে। রোববার তাইওয়ানের পূর্ব তটভূমিতে আছড়ে পড়ে হাইকুই।

হাইকুই তাইওয়ানে প্রবেশ করার পরই হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েন। তাইওয়ানে এখন প্রবল ঝড় ও বৃষ্টিপাত হচ্ছে। দেখা দিয়েছে বন্যার আশঙ্কাও।

হাইকুই আছড়ে পড়ার আগেই চার হাজার মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। যে জায়গায় এই ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে, সেই জায়গাটা মূলত পাহাড়ি এলাকা। সেখানে মানুষের বসবাস কম। তাও মানুষকে পাহাড়ের দিকে না যাওয়ার আবেদন করা হয়েছে। সমুদ্রে মাছ ধরতে যেতেও নিষেধ করা হয়েছে।

সেই সঙ্গে দুইশটি বিমানের ফ্লাইট বাতিল করেছে তাইওয়ান। স্কুল ও কলেজের ছুটি দেওয়া হয়েছে। অফিসও একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে।

তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, শনিবার হংকং ও দক্ষিণ চীনে ঘূর্ণিঝড় সাওলা আছড়ে পড়ে। তার তুলনায় হাইকুই কম শক্তির। তাইওয়ান খাড়ি পেরিয়ে এই ঘূর্ণিঝড়টি চীনে প্রবেশের কথা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...