চট্টগ্রামের মিরসরাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার মঘাদিয় ইউনিয়নের বদিউল্লাহ পাড়া এলাকার সাহাব উদ্দিনের দোকানের পিছনের খালি জায়গায় অভিযান চালিয়ে গাঁজাগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো মঘাদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বদিউল্লাহ পাড়া এলাকার হেলাল উদ্দিনের পুত্র নুরুল আলম (৩৫), মিরসরাই সদর ১ নং ওয়ার্ডের মঠবাড়িয়া এলাকার ফিরোজ খানের পুত্র সিরাজুল ইসলাম (২৬)।
এ ঘটনায় মিঠানালা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাদি মুছা এলাকার আলমগীরের পুত্র মো. জুয়েল (২৪) নামে একজন পলাতক রয়েছে। তাকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নুর আলম প্রতিবন্ধিতাকে পুঁজি করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। অবশেষে গাঁজা সহ পুলিশের হাতে আটক হয়েছেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, রবিবার রাতে মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঘাদিয়া ইউনিয়নের বদিউল্লাহ পাড়া এলাকার সাহাব উদ্দিনের দোকানের পিছনের খালি জায়গায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশের উপস্থিতি পেয়ে মাদক কারবারি মো. জুয়েল পালিয়ে যায়। আটক নুরুল আলম (৩৫) ও সিরাজুল ইসলাম (২৬) বিরুদ্ধে মিরসরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা নং-০১ দায়ের করা হয়েছে।
সোমবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়। এছাড়া পলাতক মো. জুয়েল (২৪) কে আটকের অভিযান অব্যাহত রয়েছে।
