শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ। মিরাজ-শান্তর সেঞ্চুরির পর তাসকিন-শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে ৮৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিল টাইগাররা।

এর ফলে এশিয়া কাপে সুপার ফোরে উঠার দৌঁড়ে সুবিধাজনক অবস্থানে রইল সাকিব বাহিনী।

এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৪ রান তুলে বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৪৫ রানে থেমে যায় আফগানদের ইনিংস।

হাই-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। শরিফুলের বলে আউট হওয়ার আগে ১ রান করেন গুরবাজ। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৭৮ রান। ৫৭ বলে ৩৩ রান করে আউট হন রহমত শাহ।

এদিকে তৃতীয় উইকেট জুটিতে দলনেতা হাসমতউল্লাহ শহিদিকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান ওপেনার ইব্রাহিম জাদরান। দুজনই অর্ধশতক তুলে নেন। ৭৪ বলে ৭৫ রানে আউট হন ইব্রাহিম। আর ৬০ বলে ৫১ রান করেন শহিদি। নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে আসে ১৭ রান।

এছাড়া গুলবাদিন ১৫, করিম ১, নবি ৩, মুজিব ৪ ও রশিদ খান ২৪ রান করেন। আর ১ রানে অপরাজিত থাকেন ফজলহক ফারুকি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন তাসকিন আহমেদ। শরিফুল ইসলাম নেন তিনটি উইকেট। একটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ।

এর আগে লাহোরে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি দলনেতা সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মেহেদি হাসান মিরাজ। প্রথম ১০ ওভারে দুজন মিলে তোলেন ৬০ রান। ৩২ বলে ২৮ রান করে আউট হন নাঈম।

দ্বিতীয় উইকেটে নেমে নামের প্রতি সুবিচার করতে পারেননি তাওহীদ হৃদয়। ২ বল খেলে কোনো রান তুলতে পারেননি তিনি।

তবে তৃতীয় উইকেটে দুর্দান্ত ব্যাট করে যান ওপেনার মেহেদি হাসান মিরাজ ও বাঁ-হাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে গড়েন অপ্রতিরোধ্য ১৯৪ রানের জুটি। দুজনই ফিফটি পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন। ১১৯ বলে ১১২ রানে রিটাইয়ার্ড হার্ট হয়ে ফিরে যান মিরাজ। আর রান আউট হওয়ার আগে ১০৫ বলে ১০৪ রান করেন শান্ত।

এদিকে ১৫ বলে ২৫ রান করে রান আউট হন মুশফিকুর রহিম। অভিষিক্ত শামীম পাটোয়ারি করেন ৬ বলে ১০ রান। আর ১৮ বলে ৩২ রানে সাকিব ও ৩ বলে ৪ রানে আফিফ অপরাজিত থাকেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...