চট্টগ্রাম নগরীর হালিশহরের খাল থেকে মো. আব্দুল (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাতে হালিশহর থানাধীন ছোটপোলের পাঁচতলা এলাকায় খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশু আবদুল হালিশহর এলাকার বাসিন্দা মো. কামালের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, শনিবার রাতে হালিশহর থানা এলাকা থেকে খালে ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। মরদেহ পরীক্ষা হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।
