শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’ স্লোগানে মুখর ছাত্রসমাবেশ

নিজস্ব প্রতিবেদক

মিছিল, স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশস্থলসহ সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশের সড়ক। শহরের বিভিন্ন সড়ক হয়ে মিছিল এসে মিলিত হয়েছে উদ্যানে। ছাত্রসমাবেশস্থলে একটা স্লোগান বেশি শোনা যাচ্ছে- ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সারাদেশ থেকে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, জাতীয় প্রেস ক্লাব, হাইকোর্ট, টিএসসি এলাকায় মিছিল নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছে। ছাত্রলীগের দাবি, স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ এটি।

সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশ নানা সাজে সাজিয়েছে ছাত্রলীগ। বিশেষ করে উদ্যানের ভেতরে নৌকা, ছাত্রলীগের পতাকা ও ইংরেজিতে ‘ওয়ানস এগেইন শেখ হাসিনা’ স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে। ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এনিয়ে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমাদের এই ছাত্রসমাবেশ শুধুমাত্র সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ নয়। আশপাশের এলাকাও ছাত্রদের পদচারণায় মুখরিত।

আমাদের স্বপ্নের অগ্রযাত্রার নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য, আমাদের উন্নত ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিতের জন্য এ ছাত্রসমাবেশে সামিল হয়েছেন শিক্ষার্থীরা। আমাদের স্লোগান ও চাওয়া হলো, ‘ওয়ানস অ্যাগেইন শেখ হাসিনা’।

ছাত্রসমাবেশে আসা নেতাকর্মীরাও চান, আবার বাংলাদেশের ক্ষমতায় আসুন শেখ হাসিনা। আবার সরকার গঠন করুক আওয়ামী লীগ। এজন্য তারা রাজপথে যেকোনো নির্দেশনা পালনে প্রস্তুত। সেটি জানান দিতেই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে এসেছেন তারা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আসন্ন ২০২৪ সালের নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও নৌকার কোনো বিকল্প নেই এ প্রশ্নে ছাত্রসমাজ, তরুণসমাজ এক এবং ঐক্যবদ্ধ।

এ ছাত্রসমাবেশ থেকে সারাবিশ্বে আমরা একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই যে, তরুণসমাজ জাতির পিতার কন্যার সঙ্গে ছিল, আছে, থাকবে।

সমাবেশে লাখ লাখ শিক্ষার্থী নিয়ে আমরা উন্মুক্তভাবে শপথ নেবো-দেশবিরোধী যে কোনো অপশক্তির অপতৎপরতা রুখে দিতে এদেশের তারুরা সদাপ্রস্তুত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...