শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

সোহরাওয়ার্দীতে ছাত্রলীগের সমাবেশ আজ

চট্টগ্রাম নিউজ ডটকম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিকাল ৩টায় ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখ শিক্ষার্থী সমাগমের টার্গেট করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন বলে জানান আয়োজকরা। এতে সভাপতিত্ব করবেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

শিক্ষার্থীদের পদচারণায় আজ মুখরিত হবে সোহরাওয়ার্দী উদ্যান। কয়েক মাস পরেই হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে থাকছে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের প্রতিশ্রুতি। নির্বাচনের বিষয়টি মাথায় রেখেই আগেভাগেই ‘স্মার্ট বাংলাদেশ’র পক্ষে জাগরণ সৃষ্টি করতে যাচ্ছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরে ছাত্রসমাজ ও তরুণ প্রজম্মের আস্থা রয়েছে—এমন বার্তাই দিতে যাচ্ছে ছাত্রলীগ। দেশবাসীকে আগামী নির্বাচনে ‘স্মার্ট বাংলাদেশ’ ও মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকার আহ্বান জানাবে তারা। সেখানে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের পক্ষে ছাত্রসমাজের করণীয় তুলে ধরবেন ও দেশবাসীর কাছে ভোট চাইবেন বলে জানা গেছে। এছাড়া স্বাধীনতাবিরোধী, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসী ও ছাত্রসমাজকে সতর্ক থাকারও আহ্বান জানাবেন শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার সমাবেশের প্রস্তুতির বিষয়টি জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সম্মেলন করেন ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব। এ সময় তারা বলেন, স্মরণকালের বৃহত্তম ছাত্রসমাবেশ হবে এটি।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘শুক্রবারের ছাত্র সমাবেশ দেশের রাজনৈতিক ইতিহাসে একটি অবিশ্বাস্য পরিবর্তন আনবে। এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা বার্তা দিতে চাই, মুক্তিযুদ্ধের চেতনায়, জাতির পিতার আদর্শে বলীয়ান থাকব। একই সঙ্গে খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদিদের সঙ্গে কম্প্রোমাইজ করার কোনো জায়গা ছাত্রসমাজে নেই।’

তিনি আরো বলেন, ‘এটি ছাত্রলীগের সমাবেশে সীমাবদ্ধ নেই। দেশের ৫ কোটি শিক্ষার্থী তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই সমাবেশে যুক্ত থাকবে। আগামী নির্বাচনে এই তরুণদের শক্তির ওপর ভিত্তি করে শেখ হাসিনা নিরঙ্কুশ ব্যালট বিপ্লবে বিজয়ী হতে যাচ্ছেন। সন্ত্রাসীদের ব্যাপারে আজকের ছাত্রসমাজ আপসহীন জায়গায় রয়েছে।’

সব প্রগতিশীল ছাত্র সংগঠন, যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, যারা প্রগতিশীল রাজনীতিচর্চা করে এমন ছাত্র সংগঠনকে সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে বলে তিনি জানান।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে আসন্ন ২০২৪ সালের নির্বাচনে শেখ হাসিনা ও নৌকার কোনো বিকল্প নেই। এই প্রশ্নে ছাত্রসমাজ, তরুণসমাজ আজ এক ও ঐক্যবদ্ধ। এই ছাত্রসমাবেশ থেকে সারা বিশ্বে আমরা একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই, তরুণসমাজ জাতির পিতার কন্যার সঙ্গে ছিল, আছে ও থাকবে। আমরা প্রত্যাশা করছি সারা দেশের ৫ লাখ শিক্ষার্থীর মহামিলনমেলা হবে এই সমাবেশ।’

এদিকে গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এখন দেশের বৈধ সরকারকে হটাতে ও গণতন্ত্রের বিরুদ্ধে জঙ্গিবাদী, সাম্প্রদায়িক অপশক্তির যে চক্রান্ত চলছে ছাত্রলীগের সমাবেশ থেকে তার প্রতিবাদ করা হবে। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বর্তমান প্রেক্ষাপটে তরুণদের দিকনির্দেশনা দেবেন।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। নতুন পরিষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ম্যামাচিং মারমা কে। একই সঙ্গে...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৮) নাম যুবককে খুন করা হয়েছে।বৃহস্পতিবার ২০ আগস্ট সন্ধ্যা ৭টার...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...