রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ফটিকছড়ির আলোচিত নয়ন হত্যার এজাহারভূক্ত আসামী মানিক গ্রেফতার

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়ির আলোচিত জমির উদ্দিন নয়ন হত্যার এজাহারভূক্ত আসামী মানিককে গ্রেফতার করেছে  থানা পুলিশ।

৩০ আগস্ট (বুধবার) রাতে হাটহাজারী সার্কেলের এএসপির নির্দেশনায় এবং ফটিকছড়ি থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি টীম নগরীর বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে ওসি মীর মো:নুরুল হুদা বলেন গ্রেফতাকৃত মানিক নয়ন হত্যাকান্ডের এজাহারভূক্ত ২ নং আসামী। ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্ধি গ্রহনের জন্য আসামীকে আদালতে পাঠানো হয়েছে। পরে আইনগত পদক্ষেপ গ্রহন করে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

অন্যদিকে,নয়ন হত্যাকান্ডের প্রধান আসামী মঈন উদ্দিন প্রকাশ ময়ুর দুই সহযোগীসহ সম্প্রতি ভারতে পালিয়ে যাওয়ার সময় উত্তর দিনাজপুরে আটক হয়েছেন বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য গত ৭ আগস্ট রাত ৯ টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের কেবিএম ব্রীক ফিল্ড এলাকায় দূষ্কৃতকারীরা অস্ত্রের মূখে নয়নকে তুলে নিয়ে যায়।

পরে রাত ১ টার দিকে স্থানীয় কুলাল পাড়া সংলগ্ন সত্তা খালের পাড় থেকে তার ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

পরদিন নিহত নয়নের স্ত্রী বাদী হয়ে ৯ জনকে সুনির্দিষ্ট এবং ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

পরে নয়ন হত্যার বিচার দাবীতে মানববন্ধনসহ একাধিক প্রতিবাদ কর্মসূচী পালন করে এলাকাবাসী।

নিহত নয়ন খিরাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জাবেদুল আলমের একমাত্র পুত্র। তিন সন্তানের জনক জমির উদ্দিন নয়ন বিগত কয়েক মাস আগে ওমান থেকে দেশে ফিরে এলাকায় ব্যবসা বানিজ্যে সম্পৃক্ত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...