শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বান্দরবানে পুলিশের অভিযানে ২০ রোহিঙ্গা আটক

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে অভিযান চালিয়ে ২০জন রোহিঙ্গাকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা কক্সবাজার জেলার উখিয়া থানার থাইংখালি ক্যাম্পের বাসিন্দা।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেল ৫টায় জেলা  শহরের ট্রাফিক মোড় সংলগ্ন হোটেল পর্বত থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, হোটেল পর্বতে রোহিঙ্গা নাগরিক  অবস্থান করছে এমন  সংবাদের ভিত্তিতে  অভিযান চালানো হয়। পরে একই রুম থেকে ২০ জন রোহিঙ্গা নাগরিক কে আটক করা হয়।

রোহিঙ্গারা জানান, ক্যাম্প থেকে গাছ কাটা ও পাথর উত্তোলন সহ বিভিন্ন কাজের কথা বলে মাঝি ফজল করিম নামে এক ব্যক্তি তাদের নিয়ে আসেন। পরে তাদেরকে পর্বত হোটেলে একটি রুম ভাড়া করে রেখে যান।

আটককৃতরা হলেন নুর আলম (৫০), মো. জোহর (৩৫), হাফিজুর রহমান (২৮), নুর আলম (৩৭), হোসাইন (২২), মো. ইউসুফ (২১), আরিফ (৩০), হাসান (২০), রুহুল আমিন (২২), সিদ্দিক (২১), আরাফাত (২০), সালাম (২৫), রিফান (১৬), হাকিম (৩০), আলিম উল্লাহ (২৬), আলম (৩০), জাফর হোসেন (২২), হোসেন আহমদ (৩৬), রশিদ উল্লাহ (১৬) ও আহমুদুল (৫২)।

পর্বত হোটেলের ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, বিকেলের দিকে মাঝি ফজল করিম ৫জন রোহিঙ্গা নিয়ে রুমে রেখে যান। পরে একজন একজন করে রুমে প্রবেশ করলে কিছুক্ষন পর দেখেন ২০জন রোহিঙ্গা রুমে অবস্থান করেন।

এ ব্যাপারে মাঝি ফজল করিমের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

বান্দরবান সদর থানা উপ-পরিদর্শক এস আই আমিনুল ইসলাম বলেম, হোটেল পর্বত থেকে আটককৃত রোহিঙ্গাদের সদর থানায় নিয়ে আসা হয়েছে। কার মাধ্যমে কিংবা কিভাবে এসেছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গাদেরকে আবারো ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল...

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু...

আরও পড়ুন

চট্টগ্রামে চাকমা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৪ এপ্রিল) ভুক্তভোগী তরুণী ইপিজেড থানায় হাজির হয়ে অভিযোগ...

মিরসরাইয়ে জুমা শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল খতিবের

চট্টগ্রামের মিরসরাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামমুখী লেলে এ দুর্ঘটনা...

পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২১জন গুরুতর আহত

চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি...

বায়েজিদে বসতঘরে মিলল চোলাইমদ, যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাইমদসহ মোঃ এস্কান্দার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ১১টার...