শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

রাঙ্গামাটিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটি প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা তথ্য অফিস।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু এমন একজন রাজনীতিবিদ ছিলেন যা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। তিনি দুইবার মন্ত্রী হয়েছেন। বঙ্গবন্ধু দেখলেন মন্ত্রী থেকে পদত্যাগ না করলে এদেশকে ঘাতকরা শোষণ, লুটপাট করবে। তিনি যদি নেতৃত্ব না দেন এদেশ কখনো স্বাধীন করা সম্ভব না। ফলে মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে এদেশকে স্বাধীন করার জন্য আন্দোলনে নেতৃত্ব দেন। দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বেই এদেশ স্বাধীনতা লাভ করেছে।

এতে জেলা প্রশাসক মোশারফ হোসেন খান আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশ উন্নত দেশে পরিণত হবে। সেই স্বপ্নকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী এদেশকে ২০৩০ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত করার রুপরেখা তৈরি করেছেন। তিনি বলেন, আমাদের কাজ হলো যারা সরকারি কর্মকর্তা আছি সকলের অর্পিত দায়িত্ব শতভাগ সম্পন্ন করা। শিক্ষকদের দায়িত্ব আগামী প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা। আর শিক্ষার্থীদের কাজ হলো মানুষের মতো মানুষ হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। এসময় তিনি সোনার বাংলা গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

রাঙ্গামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউল করিম প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন আলীকদম ইউনিয়নের বাসিন্দা বাবু মংক্যানু মারমা ও আগষ্টিন ত্রিপুরা। ‎ ‎বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...